1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
পবিপ্রবিতে ইউট্যাব এর উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন পালিত রূপগঞ্জে জাল দলিলে কৃষিজমি দখলের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ নড়াইলের বিএনপির নিহত ২ নেতার কবরের জেয়ারত করেছেন রিজভী ছাত্র আন্দোলনে মিরপুরে সাগর হত্যা মামলায় ০১ জন গ্রেফতার বাসা বিক্রিতে সন্মত না হওয়ায় সন্ত্রাসী কায়দায় প্রধান শিক্ষকের সীমানা প্রাচীর ভেঙ্গে দিয়েছে করিম মিয়া, থানা পুলিশ নির্বিকার! রূপগঞ্জে পোশাক শ্রমিকদের মাঝে ওএমএসের চাল বিতরণ প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে ১৫ হাজার মুসল্লির দোয়া, অংশ নিলেন মীর শাহে আলম “কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ”— রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু আহত নেতাকর্মীদের দেখতে চমেক হাসপাতালে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; সর্বোচ্চ চিকিৎসা সেবার নির্দেশ

ছাত্র আন্দোলনে মিরপুরে সাগর হত্যা মামলায় ০১ জন গ্রেফতার

  • আপডেটের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৩ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

জুলাই ২০২৪-এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিরপুরে গুলিতে শিক্ষার্থী মোঃ সাগর আহমেদ (২১) নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার ০১ জনকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ সিরাজুল খান (৬৮), পিতা- মৃত সৈয়দ আলী খান, মাতা-মৃতা কভিরুন্নেছা খানম, সাং- ব্যাশপুর, থানা-কাশিয়ানি, জেলা- গোপালগঞ্জ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৯/১১/২০২৬ খ্রি. ১৫.০৫ ঘটিকায় রমনা থানাধীন নিউ বেইলি রোড এলাকা হতে রমনা থানা পুলিশের সহযোগীতায় তাকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার হতে প্রাপ্ত তথ্যানুযায়ী ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল আনুমানিক ৫টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর অস্ত্রধারীদের গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হন সরকারি বাংলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ সাগর আহমেদ (২১)। পরে গুলিবিদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ওই দিন সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরবর্তীতে মৃত শিক্ষার্থী সাগর আহমেদ এর চাচাতো ভাই বাদী হয়ে মিরপুর মডেল (ডিএমপি) থানার মামলা নং-১৫, তারিখ-০৬/০২/২০২৫ খ্রি., ধারা-১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩০২/৩৪ পেনাল কোড রুজু করেন।

সিআইডির তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃত ব্যক্তি এ মামলার ৬৬ নম্বর এজাহারনামীয় আসামি। গ্রেফতারকৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনা ও সংশ্লিষ্ট অন্যান্য আসামিদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। প্রাপ্ত তথ্যসমূহ যাচাই বাছাই করা হচ্ছে।

মামলার ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য আসামিদের শনাক্ত, গ্রেফতার এবং ঘটনার বিস্তারিত রহস্য উদ্ঘাটনে সিআইডির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com