1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
পবিপ্রবিতে ইউট্যাব এর উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন পালিত রূপগঞ্জে জাল দলিলে কৃষিজমি দখলের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ নড়াইলের বিএনপির নিহত ২ নেতার কবরের জেয়ারত করেছেন রিজভী ছাত্র আন্দোলনে মিরপুরে সাগর হত্যা মামলায় ০১ জন গ্রেফতার বাসা বিক্রিতে সন্মত না হওয়ায় সন্ত্রাসী কায়দায় প্রধান শিক্ষকের সীমানা প্রাচীর ভেঙ্গে দিয়েছে করিম মিয়া, থানা পুলিশ নির্বিকার! রূপগঞ্জে পোশাক শ্রমিকদের মাঝে ওএমএসের চাল বিতরণ প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে ১৫ হাজার মুসল্লির দোয়া, অংশ নিলেন মীর শাহে আলম “কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ”— রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু আহত নেতাকর্মীদের দেখতে চমেক হাসপাতালে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; সর্বোচ্চ চিকিৎসা সেবার নির্দেশ

প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে ১৫ হাজার মুসল্লির দোয়া, অংশ নিলেন মীর শাহে আলম

  • আপডেটের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৩ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

২০ নভেম্বর ২০২৬, বগুড়া: প্রধানমন্ত্রী তারেক রহমান এমপির ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় মাজার জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ১৫ হাজার মুসল্লির সঙ্গে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনায় প্রার্থনা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজ শেষে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানগড় মাজার জামে মসজিদে এ বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, জনপ্রতিনিধি ও নানা শ্রেণি-পেশার মানুষসহ প্রায় ১৫ হাজার মুসল্লি অংশ নেন।

দোয়ার আগে মুসল্লীদের উদ্দেশ্য সংক্ষিপ্ত বক্তবো প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শুধু বগুড়ার কৃতী সন্তান নন, তিনি বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাঁর ৬২তম জন্মদিনে আমরা মহান আল্লাহর দরবারে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের জন্য দোয়া করেছি। তিনি যেন সুস্থ থেকে দেশ ও জাতির কল্যাণে, মানুষের ভাগ্যোন্নয়নে এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যেতে পারেন, মহান আল্লাহর কাছে সেই প্রার্থনা করেছি। তাঁর নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন, গণতন্ত্র ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে—এটাই আমাদের প্রত্যাশা। আমরা সবাই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।

দোয়া ও মোনাজাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন অব্যাহত থাকার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহুের মাগফেরাত কামনাসহ জিয়া পরিবারের সকল সদস্যের জন্য দোয়া করা হয়।

প্রধানমন্ত্রীর জন্মদিনে এত বিপুলসংখ্যক মুসল্লির অংশগ্রহণে এই বিশেষ দোয়া ও মোনাজাত ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এর আগে মোকামতলা ও শিবগঞ্জে ৫ হাজার শিক্ষার্থীর মাঝে নিমগাছের চারা ও মগ প্রদান করেন প্রতিমন্ত্রী। এছাড়াও ৬২ তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ দুই উপজেলার সকল শিক্ষার্থীকে উপহার দিয়েছেন তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com