1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
“কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ”— রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু আহত নেতাকর্মীদের দেখতে চমেক হাসপাতালে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; সর্বোচ্চ চিকিৎসা সেবার নির্দেশ রূপগঞ্জে আওয়ামী সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে বিএনপি কুমিল্লার চৌদ্দগ্রামে মহাসড়কে নাশকতার চেষ্টাকালে গ্রেফতার ৬ কারিগরি শিক্ষার মান ও প্রসার আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন— রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বালিয়াকান্দিতে আগুন সন্ত্রাসের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের মিছিল নিষিদ্ধ আ’লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্রের উদ্বোধনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার

আহত নেতাকর্মীদের দেখতে চমেক হাসপাতালে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; সর্বোচ্চ চিকিৎসা সেবার নির্দেশ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৩ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

সম্প্রতি চট্টগ্রাম নগরীতে শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণকালে চলন্ত বাসের ধাক্কায় আহত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ছুটে গেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি। আজ হাসপাতালে গিয়ে তিনি আহতদের শয্যাপাশে অবস্থান করেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাঁদের প্রতি গভীর সমবেদনা ও সর্বোচ্চ চিকিৎসা সহায়তার আশ্বাস প্রদান করেন।

হাসপাতাল পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন, এমপি আহত নেতাকর্মীদের শারীরিক অবস্থা এবং চলমান চিকিৎসা প্রক্রিয়ার বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন এবং আহতদের সুস্থতা নিশ্চিত করতে সর্বোচ্চ ও উন্নত চিকিৎসা সেবা প্রদানের জন্য বিশেষ নির্দেশনা দেন। চিকিৎসায় যেন কোনো ধরনের ত্রুটি বা অবহেলা না হয়, সে বিষয়ে তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে সজাগ থাকার আহ্বান জানান।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল হাসপাতালে উপস্থিত আহত নেতাকর্মীদের পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের সাথে কথা বলে তাঁদের সান্ত্বনা দেন। তিনি তাঁদের আশ্বস্ত করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আহতদের সুচিকিৎসা ও সার্বিক কল্যাণে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে। চিকিৎসার ব্যয়ভারসহ যেকোনো প্রয়োজনে সরকার এবং দল তাঁদের পাশে থাকবে বলে তিনি উল্লেখ করেন।

এ সময় প্রতিমন্ত্রী আহত নেতাকর্মীদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং চট্টগ্রাম নগরীতে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। হাসপাতাল পরিদর্শনকালে চট্টগ্রাম মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com