বিশেষ সংবাদ :
(নজরুল ইসলাম লিখন,রূপগঞ্জ প্রতিনিধি)
রূপগঞ্জ প্রতিনিধিঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, হামলা, অগ্নিসংযোগ ও লকডাউন কর্মসূচির প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপির, অঙ্গ ও সহযোগী সংগঠন বিক্ষোভ, মিছিল, সমাবেশ, শো-ডাউন ও অবস্থান করেছে।
১৯নভেম্বর বৃহস্পতিবার তারাবো পৌরসভার বিশ্বরোড, পূর্বাচল উপশহরের কালনী, কাঞ্চন পৌরসভা, কায়েতপাড়া, মুড়াপাড়া ও ভুলতা-গাউছিয়া এলাকায় পৃথক পৃথক এসব কর্মসূচি পালন করা হয়।
ভুলতা এলাকায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন। সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা হাজি বাছির উদ্দিন বাচ্চু, আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, আব্দুল আজিজ, তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ মফিজুর রহমান, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করতে সহিংসতা ও নাশকাতর চেষ্টা চালানো হচ্ছে। জনগণের জানমালের নিরাপত্তায় বিএনপি রাজপথে থাকবে। সন্ত্রাস ও নৈরাজ্যকারীদের ছাড় দেওয়া হবে না।