1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
“কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ”— রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু আহত নেতাকর্মীদের দেখতে চমেক হাসপাতালে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; সর্বোচ্চ চিকিৎসা সেবার নির্দেশ রূপগঞ্জে আওয়ামী সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে বিএনপি কুমিল্লার চৌদ্দগ্রামে মহাসড়কে নাশকতার চেষ্টাকালে গ্রেফতার ৬ কারিগরি শিক্ষার মান ও প্রসার আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন— রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বালিয়াকান্দিতে আগুন সন্ত্রাসের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের মিছিল নিষিদ্ধ আ’লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্রের উদ্বোধনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার

আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৯ বার ভিউ

বিশেষ সংবাদ :

(আনারুজ্জামান বিশেষ প্রতিনিধি)

আশাশুনি উপজেলার প্রতাপনগর ৭.১ পোল্ডারের কুড়িকাহুনিয়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। প্রায় ৩০ মিটার বাঁধ ধসে নদী-খালের দিকে চলে যাওয়ায় প্রতাপনগর ও পার্শ্ববর্তী আনুলিয়া ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে আতঙ্কে রয়েছেন অন্তত ৩৫-৪০ হাজার মানুষ।

জানাগেছে, বেড়িবাঁধের ওপর নির্ভরশীল ১০ থেকে ১২ গ্রামের মানুষের বসবাস। পাশাপাশি এলাকায় রয়েছে ৩ থেকে ৪ হাজার বিঘা কৃষিজমি, যেখানে ধান, মাছসহ বিভিন্ন ফসল উৎপাদিত হয়। বাঁধটি ভেঙে গেলে বসতবাড়ি, কৃষিজমি ও মৎস্যঘের পানিতে তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। স্থানীয় বাসিন্দা শাহজালাল জানান, কুড়িকাহুনিয়া এলাকায় বাঁধের একটি বড় অংশ ধসে পড়েছে। সারা বছর নদীভাঙন ও জলোচ্ছ্বাসের আতঙ্ক নিয়ে তাদের বসবাস করতে হয়। বর্তমানে এলাকায় গাছপালা ও ফসলের আবাদ হচ্ছে। এ অবস্থায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকলে হাজার হাজার মানুষের ঘরবাড়ি, ফসল ও মৎস্যঘেরের ব্যাপক ক্ষতি হবে। কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে প্রায় এক হাজার ফুট দূরে ভাঙনপ্রবণ স্থানটি হওয়ায় তাদের উদ্বেগ আরও বেড়ে গেছে। এর আগেও বাঁধের পাশের একটি স্থানে ভাঙন দেখা দিলে স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে বালু ও মাটি ফেলে প্রতিরোধের চেষ্টা করেন। পরে পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে সংস্কারকাজ করে বাঁধটি রক্ষা করে। এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে বর্তমান ভাঙন আরও বিস্তৃত হয়ে বড় ধরনের দুর্যোগ সৃষ্টি করতে পারে। তাই ঝুঁকিপূর্ণ স্থানটি দ্রুত সংস্কার এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দের দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী বিকেলে ভাঙনকবলিত স্থান পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বিষয়টি অবহিত করার কথা জানান।

পানি উন্নয়ন বোর্ডের এসও আলমগীর হোসেন ও ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট রাজু হোসেন জানান, তারা ভাঙনকবলিত স্থান পরিদর্শন করেছেন এবং উর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছেন। দ্রুত কাজ শুরু করা হবে।

আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুণ্ডু বলেন, বেড়িবাঁধের ধসের বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানানো হবে। তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

সাতক্ষীরা পানি উন্নয়ন বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া পাঠানো ছবি ও ভিডিও দেখে দ্রুত সংস্কারকাজ শুরুর আশ্বাস দিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com