1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
“কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ”— রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু আহত নেতাকর্মীদের দেখতে চমেক হাসপাতালে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; সর্বোচ্চ চিকিৎসা সেবার নির্দেশ রূপগঞ্জে আওয়ামী সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে বিএনপি কুমিল্লার চৌদ্দগ্রামে মহাসড়কে নাশকতার চেষ্টাকালে গ্রেফতার ৬ কারিগরি শিক্ষার মান ও প্রসার আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন— রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বালিয়াকান্দিতে আগুন সন্ত্রাসের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের মিছিল নিষিদ্ধ আ’লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্রের উদ্বোধনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার

নিষিদ্ধ আ’লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৬ বার ভিউ

বিশেষ সংবাদ :

রূপগঞ্জ প্রতিনিধি ঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গসংগঠন।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রূপগঞ্জ উপজেলা বিএনপি নেতা ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সালাহউদ্দিন দেওয়ানের নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ভুলতা, গোলাকান্দাইল এলাকা প্রদক্ষিণ শেষে গাউছিয়া চৌরাস্তায় গিয়ে প্রতিবাদ সভা করে।

সমাবেশে সালাহউদ্দিন দেওয়ান বলেন, বিগত সরকারের আমলে আওয়ামী লীগ নেতারা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হামলা করতে। বিএনপি সরকার গঠনের পর অধ্যবদি কোনো আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা করেনি। কাউকে মারধরও করেনি। দেশের মানুষ শান্তি চায়। আওয়ামিলীগ কোনো নৈরাজ্য সৃষ্টি করলে কাউকে ছাড় দেয়া হবে না। নারায়ণগঞ্জ-১ আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভুইঁয়া দিপু আওয়ামী লীগকে ছাড় দিলেও আমরা ছাড় দিবো না। বিগত সরকারের আমলে আমরা বাড়িতে থাকতে পারিনি। এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা বাসায় ঘুমায়। নৈরাজ্য সৃষ্টি করলে কঠোর হস্তে দমন করা হবে। এসময় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুইঁয়া দিপুর উন্নয়ন কাজের প্রতি সন্তোষ প্রকাশ করে বক্তারা ভূয়সী প্রশংসা করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com