বিশেষ সংবাদ :
(জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা)
রাজবাড়ীর বালিয়াকান্দিতে গোপালগঞ্জসহ দেশের বিভিন্নস্থানে নিষিদ্ধ আওয়ামীলীগের আগুন সন্ত্রাসের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
১৮ নভেম্বর বুধবার বিকেলে উপজেলা সাবরেজিস্টার অফিসের সামনে থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বালিয়াকান্দি চৌরঙ্গী মোড়ে প্রতিবাদ সমাবেশে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সজল আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: রফিকুজ্জামান লিটন, যুগ্ম -আহবায়ক উজ্জল মন্ডল, এসময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।