1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে আজ (২৫-১১-২০২৬ খ্রি.) ৪টি অভিযোগের বিষয়ে অভিযান পরিচালিত হয় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতা প্রতিরোধের দাবিতে রাজধানীর কামরাঙ্গীরচরে হেফাজতের মিছিল আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার-৩ রাজশাহী মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সচেতন নাগরিক কমিটির প্রতিনিধিদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময় আগামীকাল থেকে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ শুরু বিনিয়োগ বাড়াতে চীনা উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন – মো. ইসমাইল জবিউল্লাহ স্থানীয় সরকার নির্বাচন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এনসিপির সংবাদ সম্মেলন জিটিসি কর্তৃক পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান এমআইএসটির ২৩তম কাউন্সিল সভা, ১৯তম গ্রাজুয়েশন সেরিমনি ও নবনির্মিত স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন রূপগঞ্জে স্টিল মিলের নির্গত বিষাক্ত কালো ধোঁয়ায় বিপন্ন পরিবেশ, স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ

  • আপডেটের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১২ বার ভিউ

বিশেষ সংবাদ :

(রূপগঞ্জ প্রতিনিধি)

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর নিষিদ্ধ অঙ্গ-সহযোগী সংগঠনের নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশনায় গতকাল বুধবার ভুলতা ইউনিয়ন বিএনপি ঢাকা-সিলেট মহাসড়কের গাউছিয়া এলাকায় এ কর্মসূচি পালন করে।
মহাসড়কের ভুলতা গোলচত্বরে আয়োজিত সমাবেশের পর সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি ভুলতা, গোলাকান্দাইল ও সাওঘাট এলাকা প্রদক্ষিণ করে ভুলতা স্কুল এন্ড কলেজ গেইটে গিয়ে শেষ হয়।

ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে আয়োজিত সমাবেশে উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জলিল, নাসিম ভুঁইয়া, সেলিম মিয়া প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনার পতনের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। নিরপেক্ষ ও নির্মোহ আইনের শাসনের মধ্য দিয়ে মানুষ হত্যার দায়ে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে। এটি একটি মামলার রায় মাত্র। এ ধরনের আরও শত শত মামলা রয়েছে, যেগুলোতেও একই রায় হবে। বাংলাদেশের মানুষ শেখ হাসিনার দেশে ফেরার অপেক্ষায় আছে। তিনি ফিরে এলে কীভাবে তাঁকে আদর-আপ্যায়ন করতে হবে, তা দেশের মানুষ ঠিক করে রেখেছে।

তারা আরো বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোথাও এসব সন্ত্রাসীকে পেলে তাদের ‘মেহমানদারি’ করে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ জন্য অতীতের মতো সবাইকে রাজপথে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভুঁইয়া বলেন, সন্ত্রাসীদের কোনো পাসপোর্ট হয় না। শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে হ্যান্ডকাফ পরে ফিরতে হবে। এদিকে বিএনপি নেতা সালাহউদ্দিন দেওয়ানের নেতৃত্বে দুপুরে একই কর্মসূচি পালন করা হয়। এ সময় শত শত নেতাকর্মীরা শেখ হাসিনার বিরুদ্ধে নানা স্লোগান দেন।

ক্যাপশন: ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া এলাকায় বিএনপির বিক্ষোভ মিছিল

তাং ২৫/১১/২০২৬ ইং

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com