বিশেষ প্রতিবেদন :
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতা প্রতিরোধের দাবিতে রাজধানীর কামরাঙ্গীরচরে হেফাজতে ইসলাম বাংলাদেশ কামরাঙ্গীরচর জোনের উদ্যোগে এক বিক্ষোভ বিক্ষোভ মিছিল আজ ২৪ অক্টোবর বাদ জোহর অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন হেফাজতে ইসলাম বাংলাদেশ, কামরাঙ্গীরচর জোনের সভাপতি মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী। এতে বক্তব্য রাখেন, লালবাগ জোনের সভাপতি মাওলানা জোবাইর আহমদ, মাওলানা মুজিবুর রহমান হামিদী প্রমূখ মিছিলে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।