1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
পুলিশ জুডো, কারাতে, তায়কোয়ানডো ও উশু প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আইজিপি , গুজব ছড়ানোকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে জুমার দিনেই শুরু হলো অগ্রহায়ণের ঐতিহাসিক চরমোনাই মাহফিল রূপগঞ্জে অগ্নি-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল চবিতে ওবিই কারিকুলাম পদ্ধতিতে পাঠদানকারী শিক্ষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন রূপগঞ্জে দুই স্টিল মিলকে ৩ লাখ টাকা জরিমানা সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর ষড়যন্ত্রের অভিযোগ, রূপগঞ্জে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের হুমকির অভিযোগ রূপগঞ্জে ৩০ টাকা দরে পোশাক শ্রমিকদের মাঝে ওএমএসের চাল বিতরণ সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক ভূমিকাও পালন করছে বিজিবি -সেক্টর কমান্ডার দিনাজপুর ফুলবাড়ীতে সিসিডিবির সমান আওয়াজ প্রকল্পের উদ্যোগে নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আশাশুনিতে পরোয়ানাভুক্ত এক আসামি গ্রেপ্তার

রূপগঞ্জে অগ্নি-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৩ বার ভিউ

বিশেষ সংবাদ :

নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ প্রতিনিধিঃ সারাদেশে পরিকল্পিত অগ্নি-সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে রূপগঞ্জের মটেরঘাট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে মুড়াপাড়া ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা সারাদেশে চলমান অস্থিতিশীলতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপন এবং মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক হোসেন ছাদু।

এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম মাসুম, রূপগঞ্জ থানা বিএনপির নির্বাহী সদস্য মোতাহার হোসেন, রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য এনামুল, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুল রহিম খোকা, মুড়াপাড়া ইউনিয়ন জিয়া পরিষদের সভাপতি গোলাম কিবরিয়া, মুড়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নুরুদ্দিন, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের নেতা আরিফুর ইসলাম লিটন এবং মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের নেতা হাবিসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com