বিশেষ সংবাদ :
নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পোশাক শ্রমিকদের মাঝে বিশেষ বরাদ্দের ৩০ টাকা কেজি দরে ওএমএসের চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) দিনব্যাপী উপজেলার ডহরগাঁও এলাকায় ফকির ফ্যাশন লিমিটেডের পোশাক শ্রমিকদের মাঝে এ চাল বিতরণ করা হয়।
রূপগঞ্জ উপজেলা খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা আরিফুল হক জানান, নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুইঁয়া দিপু ও ফকির ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফকির কামরুজ্জামান নাহিদ বর্তমান সরকারের বিশেষ বরাদ্দের এ চালের ব্যবস্থা করেন। প্রতি শুক্রবার রূপগঞ্জে কর্মরত পোশাক শ্রমিকদের মাঝে ৩০ টাকা কেজি দরে এ চাল বিতরণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন ফকির ফ্যাশন লিমিটেডের কর্মকর্তা হাবিব খান, খাদ্য বিভাগের কর্মকর্তা আব্দুল হালিম, মোমেন মিয়া, চন্দন ফকির, মিলন ভুইঁয়া প্রমুখ।
ফকির গার্মেন্টস শ্রমিক রাজিয়া আক্তার জানান, ৩০ টাকা কেজি দরের চাল পেয়ে আমরা অনেক খুশি। ১০ কেজি করে প্রত্যেক শ্রমিক চাল পেয়েছেন। এ বরাদ্দ অব্যাহত থাকলে পোশাক শ্রমিকরা খুবই উপকৃত হবে। আরেক শ্রমিক আরজু মিয়া জানান, বিএনপি সরকার, স্থানীয় এমপি দিপু ভুইঁয়া ও ফকির ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফকির কামরুজ্জামান নাহিদ সব সময় শ্রমিকদের কথা ভেবে থাকেন। আল্লাহ তাদের মঙ্গল করুক।
নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভুইঁয়া দিপু জানান, সারা বছর পোশাক শ্রমিকদের জন্য সরকারের কাছ থেকে পাওয়া বিশেষ বরাদ্দের চাল বিতরণ করা হবে। কোনো শ্রমিক খাদ্যের জন্য কষ্ট করবে না।
তাং ২৭/১১/২০২৬ ইং