1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাস ও নৈরাজ্যর প্রতিবাদে আশাশুনি স্বেচ্ছাসেবক দলের মহড়া ও মোটর সাইকেল শোডাউন আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে আহত বিজিবি সদস্যদের দেখতে পিলখানায় হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জ উপজেলা বিএনপির সভা, বিক্ষোভ মিছিল ফুলবাড়ীতে প্রাণ প্রকৃতি ও আবাদি জমি ধ্বংস করে কয়লা খনি করতে দেওয়া হবে না —অধ্যাপক আনু মুহাম্মদ ফুলবাড়ীতে উদ্যোক্ততা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রূপগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন রূপগঞ্জে এক হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩ রূপগঞ্জে গুলিভর্তি দুটি পেনগানসহ যুবক গ্রেপ্তার আশাশুনিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের অধিকার প্রতিষ্ঠায় মেলা ও কর্মশালা উদ্বোধন অধ্যক্ষ সম্মিলন ২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

আশাশুনিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের অধিকার প্রতিষ্ঠায় মেলা ও কর্মশালা উদ্বোধন

  • আপডেটের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৬ বার ভিউ

বিশেষ সংবাদ :

(আনারুজ্জামান বিশেষ প্রতিনিধি)

আশাশুনিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের অর্থবহ অংশগ্রহণ, অধিকার প্রতিষ্ঠা এবং সমাজের সকল ক্ষেত্রে অন্তর্ভুক্তি নিশ্চিতকরণে আঞ্চলিক অংশীজনদের নিয়ে তিন দিনব্যাপী মেলা ও কর্মশালা উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে এ মেলা ও কর্মশালার উদ্বোধন করা হয়।
নেদারল্যান্ডসভিত্তিক লিলিয়ান ফন্ডস এর আর্থিক সহায়তায় এবং সিডিডির কারিগরি সহায়তায় আইডিয়াল পারুলিয়া, সাতক্ষীরা; আশরাফ ফাউন্ডেশন, চৌগাছা, যশোর; বাঁচতে শেখা, আরবপুর এবং বারীনগর সমাজকল্যাণ সংস্থা যশোরের যৌথ আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। প্রধান অতিথি হিসেবে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশারের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি অনুপস্থিত থাকায় তাঁর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার। স্বাগত বক্তব্য রাখেন, আইডিয়ালের পরিচালক ডাঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, থানার অফিসার ইনচার্জ শাহিদুর রহমান, জেপিইউএফের প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মুহিত কুমার দাশ, আশরাফ ফাউন্ডেশনের পরিচালক এম রাসেল আশরাফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, প্রজেক্ট ফোকাল মিজানুর রহমান ও ফিল্ড ফ্যাসিলেটর আফতাবুজ্জামান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধিতা কোনো অক্ষমতা নয়; বরং যথাযথ সুযোগ, সহায়তা ও অনুকূল পরিবেশের অভাবে প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে থাকেন। তাদের শিক্ষা, কর্মসংস্থান, সামাজিক মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন এবং সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রতিবন্ধী শিশু ও যুবদের করুণা নয়, প্রয়োজন সমান অধিকার, মর্যাদা ও অংশগ্রহণের সুযোগ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু বলেন, প্রতিবন্ধী শিশু ও যুবরা সমাজেরই অবিচ্ছেদ্য অংশ। তাদের অবহেলা বা পিছিয়ে রেখে টেকসই ও বৈষম্যহীন সমাজ গঠন সম্ভব নয়। প্রতিবন্ধী ব্যক্তিদের মেধা, যোগ্যতা ও সক্ষমতা বিকাশের সুযোগ সৃষ্টি করতে হবে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় অংশীজনদের সমন্বিত উদ্যোগে তাদের অধিকার প্রতিষ্ঠা এবং সমাজের মূলধারায় সম্পৃক্ততা নিশ্চিত করতে হবে। এ ধরনের মেলা ও কর্মশালা প্রতিবন্ধী ব্যক্তিদের সমস্যা, সম্ভাবনা ও অধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিন দিনব্যাপী এ মেলা ও কর্মশালায় প্রতিবন্ধী শিশু ও যুবদের অংশগ্রহণ, অধিকার, সক্ষমতা বিকাশ এবং সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণে বিভিন্ন কার্যক্রম ও অভিজ্ঞতা বিনিময়ের আয়োজন করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com