বিশেষ সংবাদ :
নিজস্ব প্রতিবেদক,এম এ হান্নান
ঝিনাইদহ সরকারি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে সবজি চাষ করে অনুকরণীয় সফলতা অর্জন করেছেন আলোম হোসেন। কৃষি কাজের মাধ্যমে নিজের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি তিনি এখন এলাকার বেকার যুবকদের জন্য অনুপ্রেরণার উৎস।
সম্প্রতি সাংবাদিক এম এ হান্নানের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে আলোয় হোসেন তার সাফল্যের নানা দিক তুলে ধরেছেন। তিনি জানান, এই কৃষি কাজ করেই তিনি তাঁর পাঁচ মেয়ের লেখা পড়ার খরচ চালিয়েছেন এবং তাদের উপযুক্ত পাত্রস্থ (বিয়ে) করেছেন। কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে নামমাত্র বা সামান্য বেতন পেলেও নিজের চাষাবাদ ও পরিশ্রমের বদৌলতেই তিনি আজ স্বাবলম্বী।
অতীতের নানা চ্যালেঞ্জ ও অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, বিগত সরকারের আমলে তাকে বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়েছিল। তবে বর্তমান সরকারের আমলে আল্লাহর রহমতে তিনি বেশ ভালো ও স্বস্তিতে আছেন বলে জানান।
বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে আলোয় হোসেন আরও বলেন, “প্রধানমন্ত্রীর গাছ লাগানো ও কৃষিভিত্তিক উদ্যোগের উদ্দেশ্য অত্যন্ত ভালো।” দেশের সকলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সবারই কিছু না কিছু কৃষি কাজ করা উচিত। বিশেষ করে বেকার বসে না থেকে শিক্ষিত যুবসমাজকে কৃষিকাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি, যা তাদের জীবনকে আরও সুন্দর ও সচ্ছল করে তুলবে।