1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি “প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার

অটোরিকশা বন্ধের প্রতিবাদে ঢাকার মিরপুরে চালকদের বিক্ষোভ

  • আপডেটের সময় : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ২৫১ বার ভিউ

বিশেষ সংবাদ:

রাজধানীতে অটোরিকশা বন্ধের প্রতিবাদে আগারগাঁও, মিরপুর ১, মিরপুর ১০ ও মিরপুর ১২ নম্বরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন চালকরা। রোববার (১৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা বিক্ষোভ শুরু করেন। এ সময় অনেকে লাঠি নিয়ে বিক্ষোভে অংশ নেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বুধবার (১৫ মে) ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের নির্দেশ দেন। তিনি বলেন, ব্যাটারিচালিত কোনও গাড়ি যেন ঢাকা সিটিতে না চলে। আমরা তো ২২টি মহাসড়কে নিষিদ্ধ করেছি, যেগুলো করা হয়েছে সেগুলো কার্যকর করেন। এই ২২টি মহাসড়ক এবং ঢাকা সিটির বাস্তবতা ভিন্ন। সিটিতে যেন এই ব্যাটারিচালিত গাড়ি না চলে। এ ব্যাপারে শুধু নিষেধাজ্ঞা আরোপ নয়, এগুলো যেন চলতে না পারে সেই ব্যবস্থা করতে হবে।

ঢাকা মহানগরীতে ব্যাটারি অথবা মোটরচালিত রিকশা বা ভ্যান এবং রং চটা, জরাজীর্ণ, লক্কড়-ঝক্কড় মোটরযান চালানো বন্ধ করা না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

সেতুমন্ত্রীর এমন নিষেধাজ্ঞার পরই রোববার বিক্ষোভে ফুঁসে উঠেছেন ব্যাটারি-চালিত অটোরিকশার চালকেরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com