1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি “প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার

১৬ ভরি স্বর্ণ ছিনতাই কালে খুলশী থানার উপপরিদর্শক আটক

  • আপডেটের সময় : সোমবার, ২০ মে, ২০২৪
  • ৩০৮ বার ভিউ

বিশেষ সংবাদ:

চট্টগ্রাম নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারে এক প্রবাসীর কাছ থেকে স্বর্ণ ছিনিয়ে নেয়ার ঘটনায় খুলশী থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলামকে আটক করা হয়েছে। গতকাল বিকালে আখতারুজ্জামান ফ্লাইওভারে খুলশী থানার অংশে তাকে আটকের ঘটনা ঘটে।

জানা গেছে, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সৌদিপ্রবাসী মো. আব্দুল মালেক বিমানবন্দর থেকে বিভিন্ন পণ্য নিয়ে বাড়ির দিকে যাওয়ার পথে নগরীর টাইগারপাস এলাকায় এসআই আমিনুল ও তার দুই সোর্স সিএনজিটি দাঁড় করায়। এ সময় এসআইসহ আরো দুজন তাকে তল্লাশির নামে স্বর্ণগুলো ছিনিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ওই পুলিশ কর্মকর্তাকে ধাওয়া দেয়। এরপর তাকে আখতারুজ্জামান ফ্লাইওভারে ১৬ ভরির আটটি চুড়িসহ আটক করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার হাতে তুলে দেয়। এ সময় পুলিশের এক সোর্সকেও আটক করা হয়।

সিএমপির উপকমিশনার (উত্তর) মো. মোখলেসুর রহমান জানান, এক প্রবাসীর কাছ থেকে স্বর্ণ ছিনিয়ে নেয়ার ঘটনায় নগরীর খুলশী থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলামকে আটক করা হয়েছে। এ সময় তার কাছে থাকা ১৬ ভরি স্বর্ণ জব্দ করা হয়। তার বিরুদ্ধে নগরীর খুলশী থানায় মামলা প্রক্রিয়াধীন। আইন অনুযায়ী এ ঘটনায় এসআইকে সাময়িক বরখাস্ত করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com