1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি “প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার

কলকাতা থেকে আনোয়ারুল আজীম আনারের মরদেহ উদ্ধার, ঢাকায় আটক ৩ স্বজনদের আহাজারি

  • আপডেটের সময় : বুধবার, ২২ মে, ২০২৪
  • ৩৬৭ বার ভিউ

বিশেষ সংবাদ:

ভারতে গিয়ে ‘নিখোঁজ’ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ঢাকায় ৩ জনকে আটক করেছে পুলিশ। তবে তাদের পরিচয় এখনও প্রকাশ করেনি। কয়েকটি সূত্র বলছে, তাকে হত্যা করা হয়েছে।

বুধবার কলকাতায় নিউটাউনের ভাড়া করা একটি ফ্ল্যাট থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

সংসদ সদস্য আনোয়ারুল আজিম গেলো ১২ মে কলকাতায় চিকিৎসার জন্য গিয়েছিলেন। পরদিন চিকিৎসকের কাছে গিয়ে আর ফেরেননি জানিয়ে জানিয়ে ১৮ মে কলকাতার বরাহনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন আনোয়ারুল আযীমের পরিচিত গোপাল বিশ্বাস। পরে তার হোয়াটসঅ্যাপ নম্বর থেকে গোপালকে জানানো হয়, বিশেষ কাজে তিনি দিল্লি যাচ্ছেন।

এদিকে নিউটাউনের সঞ্জীবা গার্ডেন থেকে আনারের মরদেহ উদ্ধারের পর তৎপর রয়েছে দেশটির গোয়েন্দা পুলিশ।

ভারতের গোয়েন্দা সূত্র বলছে, ইতিমধ্যে আনারের ব্যাপারে বিস্তারিত জানতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়কে অবহিত করা হয়েছে। এছাড়া আনার কলকাতায় গোপাল বিশ্বাস নামের যে বন্ধুর বাড়িতে উঠেছিলেন তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাছাড়া ভারতে এমপি আনার কাদের সঙ্গে চলতেন সে ব্যাপারের খোঁজ শুরু করেছে গোয়েন্দারা।

গোয়েন্দা সূত্র বলছে, গোপাল বিশ্বাসের কাছ থেকে একই ডায়েরি জব্দ করা হয়েছে। সেখানেও কিছু তথ্য থাকলেও তদন্তের স্বার্থে এখনই তা প্রকাশ করা হচ্ছে।

এদিকে সঞ্জীবা গার্ডেনের সামনে স্থানীয় বাটুল সরকার নামে এক ব্যক্তি একাত্তরকে জানান, আমরা মঙ্গলবার থেকেই এই বাড়ির সামনে পুলিশের আনাগোনা দেখেছি। তবে ভেতরে কী হয়েছে তা জানার বা বোঝার সুযোগ হয়নি।

এমপি আনারের পরিবহন ও ঠিকাদারি ব্যবসা আছে বলে জানিয়েছে ঝিনাইদহের স্থানীয়রা। পরিবারটিও মৎস্য ব্যবসার সঙ্গে জড়িত। যদিও বিভিন্ন সংবাদমাধ্যমে হুন্ডি ও স্বর্ণের ব্যবসার কথা বলা হলেও তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাদেশের এই এমপির মৃত্যুতে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকার তদন্ত কমিটি গঠন করেছে। পাশাপাশি কাজ করছে গোয়েন্দা সংস্থা।

১২ মে কলকাতার গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন এমপি আনার। ১৩ তারিখে তিনি ডাক্তার দেখাতে যাবে বলে জানান। কিন্তু ওই দিন ডাক্তার দেখাতে যাওয়ার সময় এমপি আনার একটি ট্যাক্সি বুক করেন। রহস্যজনক কারণে ওই ট্যাক্সিটি গোপাল বিশ্বাসের বাড়িতে না এসে অন্য জায়গায় আসে। সেই ট্যাক্সিটি গোপালও দেখেন নাই।

১৩ মে রাতে এমপি আনার গোপালকে ফোন করে বলেন সঙ্গে কিছু ভিভিআইপি আছে। রাতে খাবেন না এবং বাড়ি ফিরবেন না। তিনি দিল্লি যাচ্ছন।

১৫ মে তিনি গোপালকে জানান দিল্লি পৌঁছে গেছেন। সঙ্গে কিছু ভিভিআইপি আছে, ফোন করে যেন বিরক্ত করা না হয়।

১৮ মে এমপি আনারের খোঁজ না পেয়ে মিসিং কমপ্লেইন করেন গোপাল। অনুসন্ধানে গোয়েন্দারা জানাতে পারে ১৪ মে এমপি আনারের লোকেশন ছিল বিহার ও ঝাড়খান্ডেএলাকায়।

এরপর ১৪ তারিখে তার লোকশন বিহারে ট্রেস করে গোয়েন্দারা।

এদিকে এরই মধ্যে একদিন এমপি আনার তার পিসকে ফোন করলে তিনি তার ধরতে পারেন নাই। তবে পিস পরে ফিরতি কল করলে ওই ফোনটি আর রিসিভ হয়নি বলে পিস জানিয়েছেন।

পুলিশ তদন্তে প্রথমে বিহার ও ঝাড়খন্ডের তার ফোনে অবস্থান করছে। ফোন করলেও ধরা হ্ছিলো না ২০ তারিখের ঘটনা। পুলিশের ধারনা ছিল ফোন তার কাছে নেই।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com