1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি “প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার

প্রার্থী নিহতের ঘটনায় স্থগিত নরসিংদীর রায়পুরা উপজেলা নির্বাচন

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ৩০০ বার ভিউ

বিশেষ সংবাদ:

আগামী ২৯ মে তৃতীয় ধাপে অনুষ্ঠেয় নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২৩ মে) নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

ঢাকা অঞ্চলের অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা এবং রায়পুরা উপজেলা নির্বাচনে রিটার্নিং অফিসার মো. মোশারফ হোসেন জানান, তালা প্রতীকের বৈধ ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া নিহতের ঘটনায় নরসিংদীর রায়পুরা উপজেলায় সকল পদে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। সর্বসাধারণের জ্ঞাতার্থে শিগগিরই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এর আগে, বুধবার দুপুরে রায়পুরা উপজেলার দূর্গম চরাঞ্চল পাড়াতলির মামদেরকান্দি এলাকায় নির্বাচনী প্রচারণায় গেলে প্রতিপক্ষ চশমা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদ হাসান রুবেলের সমর্থকরা হামলা চালায় সুমনসহ তার কর্মী-সমর্থকদের উপর। এ ঘটনায় হাসপাতালে নেয়ার পথেই মারা যায় ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া। পরিস্থিতি বিবেচনায় ভোট স্থগিতের ঘোষণা দেয় নির্বাচন কমিশন।

উল্লেখ্য, রায়পুরা উপজেলায় চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৩জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছিলেন।

তথ্যসূত্র- যমুনা টেলিভিশন

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com