1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর নিকার বৈঠকে অনুমোদন: মোকামতলা উপজেলা গঠনে উচ্ছ্বসিত জনপদ নিকার বৈঠকে অনুমোদন: বগুড়া সিটি কর্পোরেশন গঠনে আনন্দের জোয়ার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অতিগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আগামীকাল ফেনীসহ সারাদেশে ৯০ টি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে, স্থগিত ১৯টি

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ৩৬৬ বার ভিউ

সরেজমিন প্রতিবেদন :

আগামীকাল সারাদেশে ৯০ টি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তার অংশ হিসেবে ফেনী জেলায় ফেনী সদর উপজেলা, দাগনভূঞা উপজেলা ও সোনাগাজী উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ফেনী সদর উপজেলার মোট তিনটি পদে দশজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী। তারা হলেন মনজুর আলম পিতা শামসুল হক,বাবু শুসেন চন্দ্র শীল পিতা ললিনী কুমার শীল,মোদির উদ্দিন আহমদ পিতা মুন্সী মাহবুবুল হক।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন প্রার্থী। প্রার্থীরা হলেন মামুনুল হক পিতা রফিকুল হক,গোলাম কিবরিয়া পিতা শামসুল হক, একে শহীদুল্লাহ খন্দকার পিতা আবুল কাশেম শফিউল্লাহ খন্দকার ও নুরুল আলম পিতা নুরুল আমিন।

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী। প্রার্থীরা হলেন মুর্শিদা আক্তার পিতা নাজির আহমেদ,বিবি আমেনা পিতা সিরাজুল হক। আরজুয়ান আক্তার পিতা ইফতেখার উদ্দিন।

তবে নির্বাচনী প্রচারণার মাঠে সকল প্রার্থীকে সমানভাবে প্রচারণা করতে দেখা যায়নি। উপজেলা চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতীকের বাবু শুসেন চন্দ্র শীল ও মনজুর আলম মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রচারণা চালিয়েছেন। অন্যদিকে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে একেএম শহিদুল্লাহ খন্দকার টিউবওয়েল প্রতীক নিয়ে প্রচারণা চালিয়েছেন। মুর্শিদা আক্তার প্রচারণা চালিয়েছেন কলস প্রতীক নিয়ে।

আজ সকাল ১০টা থেকে ফেনী সদর উপজেলার নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়। শহরের আলিয়া মাদ্রাসা ময়দান থেকে প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে নির্বাচনী সামগ্রী প্রত্যেক কেন্দ্রে পৌছে দেয়া হয় । আগামীকাল সকাল ৮টা থেকে ভোট গ্রহন করা হবে।

অন্যদিকে সারাদেশে মোট ১৯টি উপজেলায় ভোট গ্রহন স্থগিত রাখা হয়েছ । মূলত ঘূর্ণীঝড় রেমেল এর কারনে এ সকল উপজেলায় ভোট গ্রহন স্থগিত রাখা হয়েছ ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com