1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি “প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার

মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ৭ দেশের নেতা

  • আপডেটের সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ২৩৬ বার ভিউ

বিশেষ সংবাদ:

টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন নরেন্দ্র মোদি। রোববার (৯ জুন) সন্ধ্যায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। শপথ গ্রহণ অনুষ্ঠানে শুধু বিশ্বনেতারা না, ‘বিকশিত ভারত রাষ্ট্রদূত’ যারা ভারতের অগ্রগতিতে অবদান রেখেছিলেন তাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

আজ শনিবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি এবং ২০২৪ সালের সাধারণ নির্বাচনের পর মন্ত্রিপরিষদের শপথগ্রহণ অনুষ্ঠানের তারিখ ৯ জুন নির্ধারণ করা হয়েছে। এই অনুষ্ঠানে ভারতের প্রতিবেশী এবং ভারত মহাসাগর অঞ্চলের দেশগুলোর নেতাদের বিশিষ্ট অতিথি হিসেবে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, অনুষ্ঠানে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, মালদ্বীপের প্রেসিডেন্ট ডা. মোহাম্মদ মুইজ্জু, সেইশেলসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ কুমার জগন্নাথ, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহল প্রচন্দ ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে উপস্থিত থাকার আমন্ত্রণ গ্রহণ করেছেন।

ভারতের রাষ্ট্রপতির সরকারি বাসভবনে প্রধানমন্ত্রী মোদির তৃতীয় মেয়াদের শপথ অনুষ্ঠানে ৮ হাজারেরও বেশি অতিথির জন্য আয়োজনের ব্যবস্থা করা হচ্ছে।

২০১৪ সালে সার্কভুক্ত দেশগুলোর নেতারা মোদির প্রথম শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এবং ২০১৯ সালে বিমসটেক (বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন) দেশগুলোর নেতারা এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পর মোদি দ্বিতীয় ভারতীয় যিনি টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেছেন।

মঙ্গলবার দেশটির ৫৪৩টি আসনের লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। এনডিএ পেয়েছে ২৯২টি আসন। বিরোধী জোট ‘ইনডিয়া’ পেয়েছে ২৩৩টি আসন। অন্যান্য দলের প্রাপ্ত আসনসংখ্যা ১৮টি।

এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পেলেও ২০১৪ এবং ২০১৯-এর মতো এ বার বিজেপি একক ভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। কারণ, ৫৪৫ আসনের (দু’টি মনোনীত আসন-সহ) লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২৭২টি আসন। বিজেপি একক ভাবে জিতেছে ২৪০টি আসন।

বিজেপির এ এনডিএ জোটের সবচেয়ে বড় শরিক হলেন নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু। তাদের দল যথাক্রমে ১৬ এবং ১২টি আসন পেয়েছে। সরকার গঠনে এই দুইজনের দল মোদিকে বড় সমর্থন দিচ্ছেন।

তথ্যসূত্র- ইত্তেফাক

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com