1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি “প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার

উগান্ডাকে ১৩৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ক্যারিবিয়ানরা

  • আপডেটের সময় : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ২৩২ বার ভিউ

বিশেষ সংবাদ:

ওয়েস্ট ইন্ডিজ ও উগান্ডার মধ্যে শক্তির তফাৎ আকাশ-পাতাল। ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জিতবে, সেটি অনুমিতই ছিল। উগান্ডাকে রীতিমতো উড়িয়ে দিয়েই ম্যাচ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ রোববার (৯ জুন) উগান্ডাকে ১৩৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ক্যারিবিয়ানরা।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৭৩ রান তোলে দলটি। জবাবে ১২ ওভারে মাত্র ৩৯ রানে অলআউট হয় উগান্ডা।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে দলীয় সর্বোচ্চ ৪৪ রান করেন জনসন চার্লস। ৪২ বলে তার ইনিংসটি সাজানো ছিল চারটি চার ও দুটি ছক্কায়। আন্দ্রে রাসেলের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। ১৭ বলে ৩০ রানে অপরাজিত থাকেন তিনি। এ ছাড়া, নিকোলাস পুরানের ১৭ বলে ২২, অধিনায়ক রবম্যান পাওয়েলের ১৮ বলে ২৩ এবং রাদারফোর্ডের ১৬ বলে ২২ রানের ইনিংসে ভর দিয়ে ক্যারিবিয়ানরা পায় ১৭৩ রানের পুঁজি।

রান তাড়া করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে উগান্ডার ইনিংস। দুই অঙ্কের রান স্পর্শ করেছেন মাত্র একজন। জুমা মিয়াগির ১৩ ছাড়া আর কেউ দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। শূন্য ও এক রানে তিনজন করে ছয়জন আউট হন। ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন একাই ধসিয়ে দেন উগান্ডার ব্যাটিং লাইন আপ। চার ওভারে মাত্র ১১ রানে পাঁচ উইকেট শিকার করেন আকিল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com