1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি “প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার

বাংলাদেশে আশ্রয় নেওয়া আরও ১৩৪ জন সীমান্তরক্ষী পুলিশ (বিজিপি) ও সেনাসদস্যকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে

  • আপডেটের সময় : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ২৪৭ বার ভিউ

বিশেষ সংবাদ:

মিয়ানমারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও সংঘর্ষের জেরে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া আরও ১৩৪ জন সীমান্তরক্ষী পুলিশ (বিজিপি) ও সেনাসদস্যকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। বিনিময়ে মিয়ানমারে দীর্ঘ কারাভোগ করা ৪৫ বাংলাদেশি ফেরত দিয়েছে মিয়ানমার।

রোববার (৯ জুন) সকাল ১০টার দিকে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনাসংলগ্ন নুনিয়াছড়ার বিআইডব্লিটিএ’র জেটিঘাট দিয়ে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের ফেরত পাঠানো হয়েছে।

এদিন ভোর থেকেই কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএর ঘাট এলাকা পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড এবং গোয়েন্দা বাহিনীসহ নিরাপত্তার চাদরে ঢেকে রাখা ছিল।

পরে সকাল ১০টার দিকে দীর্ঘদিন ধরে কারাভোগ শেষে মিয়ানমারের কারাগার থেকে বাংলাদেশে ফিরে আসে ৪৫ বাংলাদেশি। মিয়ানমারের জলসীমায় অবস্থানরত মিয়ানমার নৌবাহিনীর জাহাজ থেকে বাংলাদেশি জাহাজ কর্ণফুলী টাগ-১ যোগে বাংলাদেশিদের ফিরিয়ে আনা হয়।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. ইয়ামিন হোসেন বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিকদের এবং মিয়ানমারের কারাভোগ করা বাংলাদেশিদের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

এর আগে দুই দফায় ২৫ এপ্রিল ও ১৫ ফেব্রুয়ারি ৬১৮ জনকে ফেরত পাঠানো হয়। একই সঙ্গে গত ২৫ এপ্রিল মিয়ানমার থেকে কারাভোগ শেষে ফেরত আনা হয়েছে আরও ১৭৩ বাংলাদেশিকে।

এর আগে গত ২৫ এপ্রিল মিয়ানমার থেকে কারাভোগ শেষে দেশে ফিরে ছিলেন ১৭৩ জন বাংলাদেশি। একই সঙ্গে ওইদিন বাংলাদেশে আশ্রয় নেয়া ২৮৮ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি ও সেনা সদস্যকে ফেরত পাঠায় বাংলাদেশ।

তারও আগে গত ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশে আশ্রয় নেয়া ৩৩০ জন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি, সেনা ও কাস্টমস কর্মকর্তাকে স্বদেশে ফেরত পাঠায় বাংলাদেশ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com