1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি “প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কালো তালিকায় ইসরায়েলের সেনাবাহিনী

  • আপডেটের সময় : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ২৯৭ বার ভিউ

বিশেষ সংবাদ:

শিশুদের বিরুদ্ধে ভয়াবহ সহিংসতা চালানোর কারণে ইসরাইলের সেনাবাহিনীকে ‘কালো তালিকায়’ স্থান দিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের পক্ষ থেকে নেয়া এ সিদ্ধান্ত শুক্রবার জাতিসংঘে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত গিলাড এরডানকে জানিয়ে দেয়া হয়েছে।

গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় হাজার হাজার শিশু নিহত হওয়ার প্রেক্ষাপটে বিশ্ব সংস্থাটি এই সিদ্ধান্ত নিল।

জাতিসংঘের মহাসচিব প্রতি বছর নিরাপত্তা পরিষদে একটি প্রতিবেদন পাঠান যেখানে বিশ্বব্যাপী সংঘাতে ‘শিশুদের বিরুদ্ধে সহিংসতায় সম্পৃক্ত পক্ষগুলোর’ তালিকা দেয়া হয়। এতে শিশুদেরকে হতাহত করার প্রমাণ এবং তাদের বিরুদ্ধে যৌন সহিংসতার তথ্য থাকে।

জাতিসংঘ মহাসচিবের চলতি বছরের প্রতিবেদনটি আগামী ১৪ জুন নিরাপত্তা পরিষদে উপস্থাপন করা হবে। তবে তার আগেই ইসরাইলি রাষ্ট্রদূত এরডানকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়া হয়েছে।

এর প্রতিক্রিয়ায় গুতেরেসকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন এরডান। তিনি বলেছেন, একজন মাত্র ব্যক্তিই ইসরাইলকে কালো তালিকাভুক্ত করেছেন। তিনি হলেন জাতিসংঘের মহাসচিব। তিনি সন্ত্রাসবাদকে উৎসাহিত করছেন। তিনি ইসরাইলের প্রতি ঘৃণায় পরিচালিত।

ইসরাইলের রাষ্ট্রদূত গাজা উপত্যকাকে ধ্বংসস্তুপে পরিণত করে ফেলা বাহিনীকে ‘বিশ্বের সবচেয়ে নৈতিকতাসম্পন্ন বাহিনী’ হিসেবে দাবি করেন। ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাটজও বলেছেন, জাতিসংঘের এই সিদ্ধান্তের ফলে তেল আবিবের সঙ্গে এই সংস্থার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে।

গাজার সরকারি হিসাব অনুযায়ী, ইসরাইলি হামলায় উপত্যকায় এ পর্যন্ত অন্তত ১৫ হাজার ৫৭১ শিশু নিহত হয়েছে। ইউনিসেফের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজার প্রতি ১০ ফিলিস্তিনি শিশুর ৯ জনই ‘ভয়াবহ খাদ্য সঙ্কটে’ রয়েছে। এছাড়া ক্ষুধা, পিপাসা এবং মারাত্মক অপুষ্টির কারণে অনেক ফিলিস্তিনি শিশু মারা গেছে। বিশ্ব খাদ্য সংস্থা হু গত সপ্তাহে জানিয়েছে, গাজার প্রতি ৫ শিশুর ৪ জনই প্রতি তিন দিনে অন্তত এক দিন খেয়ে থাকে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com