1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি “প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার

চট্টগ্রাম নগরের ফিশারিঘাট এলাকায় চাক্তাই খালে দুই শিশু নিখোঁজ হয়েছে

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ২২৬ বার ভিউ

বিশেষ সংবাদ:

চট্টগ্রাম নগরের ফিশারিঘাট এলাকায় চাক্তাই খালে দুই শিশু নিখোঁজ হয়েছে। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত শিশু দুটির সন্ধান পাননি ডুবুরিরা। তাৎক্ষণিকভাবে ওই দুই শিশুর নাম-পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (১১ জুন) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এরপর স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ডুবুরি দল গিয়ে উদ্ধারকাজ শুরু করেন।

লামারবাজার ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার সিভয়েস২৪-কে এ তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনাস্থল থেকে লামারবাজার ফায়ার স্টেশন লিডার মোহাম্মদ আফজাল খান সিভয়েস২৪-কে বলেন, ‘ফিশারিঘাট এলাকায় চাক্তাই খালে দুই শিশু নিখোঁজের সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসেছি। এরপর আমাদের ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে। এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান মেলেনি। স্থানীয়রা জানিয়েছেন, তারা গোসল করতে নেমেছিল। প্রথমে এক শিশু পানির স্রোতে ভেসে গেলে অন্যজন তাকে বাঁচাতে নামে। সেও পানির স্রোতে ভেসে যায়। তাদের বাঁচাতে সেখানে থাকা এক বয়োবৃদ্ধ লোক চেষ্টা করেও ব্যর্থ হন।’

তথ্যসূত্র-সিভয়েস২৪

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com