1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর নিকার বৈঠকে অনুমোদন: মোকামতলা উপজেলা গঠনে উচ্ছ্বসিত জনপদ নিকার বৈঠকে অনুমোদন: বগুড়া সিটি কর্পোরেশন গঠনে আনন্দের জোয়ার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অতিগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৫ ঘন্টায় কোরবানি পশুর বর্জ্য অপসারণের প্রস্তুতি নিয়েছে ফেনী পৌরসভা

  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ১৬৭ বার ভিউ

সরেজমিন প্রতিবেদন:

৫ ঘন্টায় বর্জ্য অপসারণের প্রস্তুতি নিয়েছে ফেনী পৌরসভা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পরে ফেনী পৌরসভা মিলনায়তনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। তিনি পৌরসভার কর্মীদের উদ্দেশ্যে বলেন, এ পৌরসভা কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্ব। একইভাবে কোরবানির দিনও আমরা এ দায়িত্ব সঠিকভাবে পালন করব। পৌরসভায় মোট ১৮ টি ওয়ার্ড রয়েছে। প্রত্যেকটি ওয়ার্ডে গরু কোরবানি করার জন্য নির্ধারিত স্থান রাখা হয়েছে। জনগণ কে এই সমস্ত নির্ধারিত জায়গা সম্পর্কে সচেতন করতে হবে। যেন তারা নির্ধারিত জায়গায় এসে পশু কোরবানি করেন। পশু কোরবানি করার পর মুহুর্তেই ৫ ঘণ্টার মধ্যে আমরা সকল বর্জ্য অপসারণ করব। পশুর বর্জ্য যেন ছড়িয়ে পড়তে না পারে। এবং দুর্গন্ধ ছড়াতে না পারে সেজন্য আমরা সকল স্থানে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিব। সম্ভব হলে পানি ছিটিয়ে পরিস্কার করে দিব। এতে ফেনী শহরের পরিবেশ রক্ষা পাবে ও সুন্দর থাকবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌরসভার ১৮ টি ওয়ার্ডের দুস্থ অসহায় মানুষদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করেন। তিনি আশা প্রকাশ করেন যে, অতীতে যেভাবে ফেনী পৌরসভা দুঃস্থ অসহায় মানুষের পাশে ছিল আগামী দিনগুলোতেও পৌরসভা সবার পাশে থাকবে। তিনি সকল সার্মথ্য বান মানুষকে কোরবানি সঠিক ভাবে করার জন্য আহ্বান জানান।কোরবানি পশুর মাংশ যেন গরিব মানুষ পায় সে দিকে নজর দেয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com