1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি “প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার

ভয়াবহ বন্যার কবলে দক্ষিন – পূর্ব চীন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ২২৪ বার ভিউ

বিশেষ সংবাদ:

টানা ভারি বৃষ্টির কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় সোমবার (১৭ জুন) চীনের গুয়াংডং প্রদেশে ভেঙে পড়ে একটি সেতু। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশটি ছাড়াও চীনের বিভিন্ন প্রদেশে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি, ঢুকে পড়েছে লোকালয়েও। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি, রাস্তাঘাটসহ নানা গুরুত্বপূর্ণ স্থাপনা।

সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, এরইমধ্যে কয়েক লাখ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

গত কয়েকদিন ধরে চলা বৃষ্টি, বন্যা ও ভূমিধসের কারণে কেবল মেইঝু শহর থেকেই ৪৫ হাজারের বেশি বাসিন্দাকে সরিয়ে নেয় তারা। এখনও সেখানে চলছে উদ্ধার অভিযান।

ভয়াবহ বন্যায় ঘরবাড়ির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎকেন্দ্র। এতে বিদ্যুৎবিহীন হয়ে পড়েন প্রদেশের প্রায় দেড় লাখ বাসিন্দা।

গুয়াংডং প্রদেশে প্রতি বছরই দেখা দেয় বন্যা। তবে এবারের বন্যার ভয়াবহতা আগের বছরগুলোর তুলনায় বেশি বলে মনে করছেন স্থানীয়রা। এ বন্যায় এরইমধ্যে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজও রয়েছেন অনেকে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com