1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি “প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার

মিয়ানমার থেকে গুলি আসলে পাল্টা গুলি চালাবো: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ২০৩ বার ভিউ

বিশেষ সংবাদ:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মিয়ানমার আর্মি ও আরাকান আর্মিকে জানিয়ে দেওয়া হয়েছে, তারা যাতে বাংলাদেশের দিকে আর গুলি না চালায়। তা না হলে আমরাও পাল্টা গুলি চালাবো।

বৃহস্পতিবার (২০ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, টেকনাফ থেকে সেন্টমার্টিন যেতে হলে আমাদের এলাকায় নাফ নদী কিছু নাব্যতা হারিয়েছে। কাজেই সেখান দিয়ে আমাদের নৌ চলাচল করতে পারে না। মিয়ানমারের অংশ দিয়ে যেতে হয়। যে কারণে এই বিপত্তিটা ঘটেছে।

তিনি বলেন, কখনও মিয়ানমার আর্মি, কখনও আরাকান আর্মি ফায়ার করে। আমরা উভয়কেই বলে দিয়েছি তারা আর যদি গুলি করে আমরাও পাল্টা গুলি করবো।

তিনি আরও বলেন, মিয়ানমারে বিভিন্ন জাতি-গোষ্ঠী সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে। যতদূর শুনেছি আরাকান রাজ্যে আরাকান আর্মি অনেক এলাকা দখল করে নিয়েছে। সেজন্য মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) আত্মরক্ষার্থে আমাদের এলাকায় পালিয়ে আসছে। তারা মাঝে মাঝে ভুল করে আমাদের বিজিবির দলের ওপর গুলি করেছিল। তাদের জানিয়েছি। তারা যেটা বলছে যে, সুনির্দিষ্টভাবে বাংলাদেশের পতাকা যেন উড়িয়ে যায়, তাহলে আর কেউ গুলি করবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখানে মিয়ানমারের যে দুটি জাহাজ ছিল সেগুলো ফেরত নিয়ে গেছে। আমরা আশা করছি সেখানে আর গুলি হবে না। তারপরও আমাদের যারা ওই পথ দিয়ে যাতায়াত করছেন, তারা সাবধানতা অলম্বন করবেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার ‘দুর্নীতি’র অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যতটুকু জানি, অনুমানভিত্তিক কথাবার্তা চলছে। এখনো তার বিরুদ্ধে সঠিকভাবে কোনো অভিযোগ উত্থাপন হয়নি। যেগুলো শুনেছি, তার অবৈধ সম্পত্তির কথা, তাকে তো ডাকা হয়নি, তাকে ডাকা হলে বুঝতে পারবো, নিশ্চয়ই তার কোনো ব্যাখ্যা আছে।

ডিএমপির সাবেক কমিশনারকে ব্যাখ্যা দেওয়ার সুযোগ দিতে হবে মন্তব্য করে মন্ত্রী বলেন, একটা কথা বলতে হয়, আজ থেকে ১০ বছর আগে যেই জমির দাম ১০ লাখ টাকা ছিল, এখন দেখেন সেই জমির দাম দুই থেকে চার কোটি টাকা। এ রকমভাবে সম্পদের মূল্য বহুগুণে বেড়েছে। অনেক কিছুই হতে পারে। সেজন্য যার বিরুদ্ধে অভিযোগ, তাকে এসে জবাব দিতে হবে। যদি সে তার ব্যাখ্যা দিতে পারে, তাহলে আপনাদের এই প্রশ্নের সবই মিটমাট হয়ে যায়।

তিনি বলেন, আমি মনে করি, যার বিরুদ্ধে অভিযোগ এসেছে, তিনি এর জবাব দেবেন। যদি জবাব দিতে না পারেন, তখন বলবো তিনি অবৈধ সম্পদ অর্জন করেছেন, তিনি দুর্নীতিবাজ। এর আগে বলার সময় আসেনি।

অভিযোগ প্রমাণিত হলে সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেটাই সরকার নেবে বলেও জানান তিনি।

তিনি বলেন, বেনজীর আহমেদ মিশনে বিদেশে বহুবছর ছিলেন, সেই মিশন থেকে তিনি কত টাকা এনেছেন, এসব তাকে বলতে হবে। সেই টাকা কতগুণ বৃদ্ধি পেয়েছে, সেগুলো তিনি জানেন, আমরা জানি না। যেহেতু তার নামে অভিযোগ এসেছে, তিনি এর জবাব দেবেন। আগে অভিযোগ প্রমাণিত হোক, তার বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেটা সরকার নেবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com