1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার বেলকুচিতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকা বাধ্যতামূলক করা হবে- তারেক রহমান পাইকগাছায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার; সাতক্ষীরা থেকে চোর আটক রূপগঞ্জে মাজারের উরশে ‘তৌহিদী জনতা’র বাধা, ভক্তদের প্রতিরোধ

ইসরায়েলের সেনাদের হামলায় গাজায় নিহত ৩০

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ২৭২ বার ভিউ

বিশেষ সংবাদ:

গাজা শহরের তাল আল-হাওয়া এলাকায় ইসরায়েলের সেনাদের হামলায় অন্তত ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ইসরায়েলের সেনাদের হামলার পর ‘রাস্তায় ভরাটা’ অবস্থায় মরদেহগুলো পড়ে ছিল।

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, উত্তর গাজায় তীব্র সংঘাতের মধ্যে ফিলিস্তিনিদের সেন্ট্রাল গাজায় সরে যেতে বলেছে ইসরায়েলি সেনাবাহিনী। আকাশ থেকে ইসরায়েলের ফেলা লিফলেটে গাজাকে বিপজ্জনক যুদ্ধক্ষেত্রে বর্ণনা করে বাসিন্দাদের শহর খালি করতে বলা হয়েছে। তাদের এটি একটি ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’র রূপ। কারণ এই অঞ্চলের মানুষের সরে যাওয়ার জন্য কোথাও নিরাপত্তা নেই।

জাতিসংঘের জানিয়েছে, সমগ্র গাজা শহরে থেকে ফিলিস্তিনিদের সরানোর ইসরায়েলের ঘোষণা ‘গণভোগান্তির’ কারণ। জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা অনুসারে, যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের উত্তরে প্রায় ৩ লাখেরও বেশি ফিলিস্তিনি বসবাস করছে।

এদিকে কাতারের দোহায় যুদ্ধবিরতি আলোচনা অব্যাহত রয়েছে। কিন্তু এরই মধ্যে গাজা থেকে মানুষদের সরে যাওয়ার চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। এ ছাড়া জাতিসংঘের স্থাপনা ও স্কুলগুলোতে ইসরায়েলি হামলার কারণে ৯ মাসব্যাপী যুদ্ধের অবসানের প্রচেষ্টা ব্যাহত হচ্ছে।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় ১ হাজার ২০০ জন নিহত হওয়ার পর গাজায় আক্রমণ শুরু করে ইসরায়েল। এ সময় ২৫১ জন ইসরায়েলিকে জিম্মি করে গাজায় নিয়ে আসে হামাস। গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৩৮ হাজার ২৯৫ জন ফিলিস্তিনির মৃত্যুর খবর জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com