1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকা বাধ্যতামূলক করা হবে- তারেক রহমান পাইকগাছায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার; সাতক্ষীরা থেকে চোর আটক রূপগঞ্জে মাজারের উরশে ‘তৌহিদী জনতা’র বাধা, ভক্তদের প্রতিরোধ রূপগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ভাসুরের বিরুদ্ধ থানায় মামলা চবিতে ‘SZHMT শ্রেষ্ঠ সুফি গবেষক পুরস্কার’ প্রদান অনুষ্ঠান সম্পন্ন গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

কোপায় ইতিহাস গড়ে আর্জেন্টিনার জয়

  • আপডেটের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৩১০ বার ভিউ

বিশেষ সংবাদ:
কোপা আমেরিকার এবারের আসরে ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। প্রথম ও দ্বিতীয়ার্ধে গোল শূন্য থাকায় অতিরিক্ত সময়ে খেলা গড়ালে ১১২ মিনিটের গোলের মুখ দেখে আর্জেন্টিনা। এই জয়ে ১৬ বার কোপার শিরোপা ঘরে তুললো লা আলবিসেলেস্তেরা। এর আগে আর্জেন্টিনার সমান ১৫টি শিরোপা জিতেছিল উরুগুয়ে।

টাইব্রেকারের প্রহর গুনতেই এলো গোল

ফাইনালে নির্ধারতি সময় অনেক কাঠখর পোড়ালেও গোলের দেখা পাচ্ছিলোনা কোনো দলই। পরে খেলা গড়ায় অতিরিক্ত মিনিটে। কিন্তু সেই সময়ও গড়িয়ে যায় অনেকট। স্টেডিয়াম ও টেলিভিশনের সামনে বসে থাকা দর্শক তখন টাইব্রেকারের প্রহর গুনছেন। কিন্তু হঠাৎ করে নড়ে উঠলো ফুটবিশ্ব।

মাঝমাঠ থেকে থ্রু বল পাঠিয়েছিলেন জিওভানি লো সেলসো। বদলি নামা এই মিডফিল্ডারের পাস খুঁজে নেয় লাউতারো মার্টিনেজকে। সেখান থেকে ঠাণ্ডা মাথার ফিনিশে বল জালে পাঠান লাউতারো মার্টিনেজ।

ইউরোর র্কীতিতে ভাগ বসালো ল্যাটিন

টানা তিনটি আন্তর্জাতিক ট্রফি জিতে বিরল এক রেকর্ড গড়ে ছিল স্পেন। তবে এবার সেই রেকর্ডে ভাগ বসালো আর্জেন্টিনা। ২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের বিশ্বকাপ আর ২০২৪ সালের কোপা আমেরিকা জিতে স্পেনের সেই রেকর্ডে ভাগ বসালো লা আলবিসেলেস্তেরা।

শেষটা ছবির মতো সুন্দর হলো ডি মারিয়ার

ঘোষণাটা নতুন নয়, আগেরই। অধিনায়ক মেসি বলেছিলেন, ও যেন জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়তে পারে, সেই লক্ষ্য নিয়েই আমরা ফাইনাল খেলতে নামবো। ডি মারিয়াও বলেছিলেন, ওরা আমার জন্যই জিতে চায়।

এর সবকিছুই মিলে গেলে ফাইনালে। জয় দিয়েই শেষ করলেন আনহেল ডি মারিয়া। শেষটা তার জন্য হলো ছবির মতোই সুন্দর। ২০২১ সালে মারাকানায় তার গোল দিয়েই আর্জেন্টিনা শুরু করেছিল শিরোপা জয়ের এক যাত্রা। এরপর থেকে আরও দুই শিরোপা জয়ের সাক্ষী হয়েছেন। ২০২২ সালের ফিনালিসসিমা আর বিশ্বকাপের ফাইনালে গোল করেছিলেন। আজ গোল না পেলেও লিওনেল মেসির অনুপস্থিতিতে দলের পাপেট মাস্টার হয়ে ছিলেন ডি মারিয়া।

এদিকে ফাইনালে ম্যাচ শেষে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন ডি মারিয়া। ফাইনালে তিনি গোল না পেলেও আর্জেন্টিনার আক্রমণ ভাগের নেতৃত্ব দিয়ে লাগার চেষ্টা করে গেছেন।

কত ডলার পাচ্ছে কোপার চ্যাম্পিয়নরা

দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন টুর্নামেন্টে ১৬টি দলকে মোট ৭২ মিলিয়ন ডলার দেবে। যার মধ্যে প্রতিটি দল কেবল প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দুই মিলিয়ন পাবে।

তবে টুর্নামেন্টে চার সেমিফাইনালিস্ট নির্ধারিত না হওয়া পর্যন্ত প্রতি রাউন্ডে দলগুলো এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পুরস্কারের অর্থও আরও বাড়বে।

শেষ রাউন্ডের পরাজিতরা তৃতীয় স্থানের জন্য একটি ম্যাচ খেলবে। সেই ম্যাচের বিজয়ীরা পাবে পাঁচ মিলিয়ন ডলার এবং পরাজিতরা পাবে চার মিলিয়ন ডলার।

কোপা আমেরিকা-২০২৪ এ রানার আপের জন্য প্রাইজ মানি থাকছে সাত মিলিয়ন ডলার। আর চ্যাম্পিয়নরা পাবে ১৬ মিলিয়ন ডলার। এগুলো খেলোয়াড়, কোচিং স্টাফ এবং অবশ্যই একটি ভালো অংশ নিজ নিজ জাতীয় ফেডারেশনের কোষাগারে যায়।

কোপার ইতিহাস

১৯১৬ সালে যাত্রা শুরু করে কোপা আমেরিকা। ২০২৪ সালের ২০ জুন থেকে ১৪ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রে এর ৪৮তম আসর অনুষ্ঠিত হলো।

এর মধ্যে আর্জেন্টিনা ১৬ বার, উরুগুয়ে ১৫ বার, ব্রাজিল ৯ বার, প্যারাগুয়ে, চিলি, পেরু দুই বার করে এবং কলম্বিয়া ও বলিভিয়া একবার করে কোপার শিরোপা জেতে। এর মধ্যে সর্বোচ্চ ১৪ বার রানার্সআপ হয় আর্জেন্টিনা এবং দ্বিতীয় সর্বোচ্চর তালিকায় রয়েছে ব্রাজিল, ১২ বার।

তথ্যসূত্র-একাত্তর অনলাইন

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com