1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকা বাধ্যতামূলক করা হবে- তারেক রহমান পাইকগাছায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার; সাতক্ষীরা থেকে চোর আটক রূপগঞ্জে মাজারের উরশে ‘তৌহিদী জনতা’র বাধা, ভক্তদের প্রতিরোধ রূপগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ভাসুরের বিরুদ্ধ থানায় মামলা চবিতে ‘SZHMT শ্রেষ্ঠ সুফি গবেষক পুরস্কার’ প্রদান অনুষ্ঠান সম্পন্ন গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

১৯ জুলাই শুক্রবার বিকালে ফেনীর বড় মসজিদ এলাকা রণক্ষেত্র

  • আপডেটের সময় : বুধবার, ২৪ জুলাই, ২০২৪
  • ৩২৫ বার ভিউ

সরেজমিন প্রতিবেদন :
১৮ জুলাই বৃহস্পতিবার সারাদেশে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংঘর্ষ হয়। এতে বিপুল সংখ্যক ছাত্র নিহত এবং আহত হয়। দেশের কোন গনমাধ্যম এখনো নিহতের সঠিক সংখ্যা নিরুপন করতে পারেনি।

এ সকল হত্যা কান্ডের প্রতিবাদে শুক্রবার সারাদেশের ন্যায় ফেনীতেও ব্যাপক রাজনৈতিক উত্তাপ বিরাজ করে।জুমার নামাজ এর পর হত্যাকান্ডের প্রতিবাদে মিছিল শুরু করে বিএনপি। ফেনীর বড় বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার পর মিছিল টি শহরের ট্রাঙ্ক রোডে উঠার চেষ্টা করলে পুলিশের বাঁধার মুখে পড়ে।এ সময় নেতা কর্মী দের উদ্দেশ্য করে বক্তৃতা প্রদান করেন ফেনী জেলা বিএনপির সদস্য সচিব জনাব আলাল উদ্দিন আলাল।

অন্যদিকে জহিরিয়া মসজিদ থেকে মিছিল বের করে জামায়াতে ইসলামী। শহীদ মিনারের সামনে গিয়ে মিছিল টি জড় হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।

বিকাল সাড়ে চারটার দিকে মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। মিছিলটি যখন বড় মসজিদ এলাকায় তখন তারা সড়ক দখল করে স্লোগান দিতে থাকে। পুলিশ তাদেরকে ঐ স্থান ত্যাগ করতে বললেও তারা কর্ণপাত করেনি। কিছু সময় পর পুলিশ লাঠি চার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করতে চেষ্টা করলে পুলিশের সঙ্গে আন্দোলন কারীদের সংঘর্ষ বাঁধে।এ সময় পলিশ টিয়ারশেল এবং রাবার বুলেট ব্যাবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। পরে পুলিশের এপিসি এনে এবং র্যাব ও বিজিবির সাহায্য নিয়ে পরিস্থিতি সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ নিয়ন্ত্রণে আনা হয়। এ সংঘর্ষ চলাকালে পথচারী,সাংবাদিক, পুলিশ ও আন্দোলন কারীসহ ৫০ জনের অধিক আহত হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com