1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ০৯ মে ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর নিকার বৈঠকে অনুমোদন: মোকামতলা উপজেলা গঠনে উচ্ছ্বসিত জনপদ নিকার বৈঠকে অনুমোদন: বগুড়া সিটি কর্পোরেশন গঠনে আনন্দের জোয়ার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অতিগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সারাদেশে বর্বর গণহত্যার প্রতিবাদে জাতীয় ঐক্য ও সরকার পতনের আন্দোলনের ডাক দিলো বিএনপি

  • আপডেটের সময় : বুধবার, ২৪ জুলাই, ২০২৪
  • ২২৪ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
২১ জুলাই ২০২৪ বিএনপির প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ।

দেশে চলমান বর্বর গণ হত্যার প্রতিবাদে জাতীয় ঐক্য ও সরকার পতনের সর্বাত্মক আন্দোলনের ডাক দিলো বিএনপি।

দেশে কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলন দমানোর জন্য গণতন্ত্র ও মানবাধিকার হরণকারী অবৈধ হাসিনা সরকার পাক হানাদার বাহিনীর মতো বর্বর গণহত্যার আশ্রয় নিয়েছে। যার ফলশ্রুতিতে প্রায় চার শতাধিক ছাত্র জনতা প্রাণ হারিয়েছেন। দশ সহস্রাধিক আন্দোলনকারী ছাত্র জনতা গুরুতর আহত হয়েছেন বলে বিভিন্ন সুত্রে জানা গেছে। তবে প্রকৃত সংখ্যা এর চাইতেও বেশী হতে পারে, যা একমাত্র নাৎসী হিটলারী হলোকাষ্টের সাথে তুলনীয়।

আদালতের ঘাড়ে বন্দুক রেখে দেশ ও জাতির সাথে প্রতারণার আশ্রয় নেয়া আওয়ামী লীগের পুরাতন রাজনৈতিক কৌশল। একই কায়দায় আজ আপীল বিভাগ থেকে একটি প্রতারণামূলক রায়ের মাধ্যমে চলমান গণ আন্দোলনকে বন্ধ করার কৌশল নিয়েছে খুনী হাসিনা সরকার। ইতোমধ্যে কোটা সংস্কার আন্দোলনকারীরা এই রায়কে প্রত্যাখ্যান করে গণ হত্যার বিচার ও শেখ হাসিনার পদত্যাগ দাবি করেছেন এবং দেশব্যাপী ‘কমপ্লিট শাটডাউন’ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।

এখন শুধু কোটা সংস্কার নয়, গোটা রাষ্ট্র সংস্কারের দাবি গণ মানুষের দাবিতে পরিণত হয়েছে এবং অবৈধ হাসিনা সরকারকে ক্ষমতায় রেখে রাষ্ট্র সংস্কার সম্ভব নয়।

তাই আমরা দেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, ব্যক্তি, সামাজিক শক্তি ও সংগঠন, দলমত নির্বিশেষে সারা দেশের সকল শ্রেণী পেশার মানুষ এবং আপামর জনগনকে অবৈধ স্বৈরাচারী ফ্যাসিষ্ট খুনী হাসিনা সরকারের পতনের এক দফার চলমান গণ আন্দোলন সফল করে দেশ ও জাতিকে মুক্ত করার জন্য আহবান জানাচ্ছি।

ইনশাআল্লাহ, জনতার বিজয় অবশ্যম্ভাবী।
প্রচারে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com