1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকা বাধ্যতামূলক করা হবে- তারেক রহমান পাইকগাছায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার; সাতক্ষীরা থেকে চোর আটক রূপগঞ্জে মাজারের উরশে ‘তৌহিদী জনতা’র বাধা, ভক্তদের প্রতিরোধ রূপগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ভাসুরের বিরুদ্ধ থানায় মামলা চবিতে ‘SZHMT শ্রেষ্ঠ সুফি গবেষক পুরস্কার’ প্রদান অনুষ্ঠান সম্পন্ন গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক ডিবি র হাতে আটক

  • আপডেটের সময় : শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ৩৩৫ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বকের মজুমদার ও নাহিদ ইসলামকে আজ শুক্রবার (২৬ জুলাই) রাজধানীর একটি হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা আটক করেছে।

গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশিদ আজ রাতে সাংবাদিকদের বলেন, ‘আসিফ, নাহিদ ও বাকের- কোটা সংস্কার আন্দোলনের এই তিন নেতাকে নিরাপত্তাজনিত কারণে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।’

বিভিন্ন গণমাধ্যমে ডিবি সদস্যরা তাদের তুলে নিয়ে গেছে এমন সংবাদ প্রকাশের কয়েক ঘণ্টা পর ডিবি প্রধান এই তথ্য জানান।

এর আগে আজ সন্ধ্যায় নাহিদের বাবা বদরুল ইসলাম বলেন, ‘নিজেদের ডিবি পুলিশ হিসেবে পরিচয় দিয়ে কয়েকজন মানুষ আজ বিকাল ৩টার দিকে নাহিদ, আসিফ, বাকের এবং হাসপাতালের একজন কর্মচারীকে নিয়ে যায়।’

আসিফ ও নাহিদ দুজনেই ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। আবু বাকেরকেও তুলে নেওয়া হয়।

এর আগে গত ২০ জুলাই নাহিদকে খিলগাঁওয়ে এক বন্ধুর বাসা থেকে, ১৯ জুলাই আসিফকে মহানগর এলাকা থেকে এবং একই দিন আবু বকরকে ধানমন্ডি থেকে তুলে নেওয়া হয়।

তারা তিনজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com