1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকা বাধ্যতামূলক করা হবে- তারেক রহমান পাইকগাছায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার; সাতক্ষীরা থেকে চোর আটক রূপগঞ্জে মাজারের উরশে ‘তৌহিদী জনতা’র বাধা, ভক্তদের প্রতিরোধ রূপগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ভাসুরের বিরুদ্ধ থানায় মামলা চবিতে ‘SZHMT শ্রেষ্ঠ সুফি গবেষক পুরস্কার’ প্রদান অনুষ্ঠান সম্পন্ন গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

দীর্ঘদিন অসুস্থ থাকার পর মৃত্যু বরণ করেছেন ফেনী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহের

  • আপডেটের সময় : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ৪০১ বার ভিউ

সরেজমিন প্রতিবেদন :

দীর্ঘদিন অসুস্থ থাকার পর গতকাল মঙ্গলবার মৃত্যু বরণ করেছেন ফেনী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আবু তাহের। দীর্ঘদিন যাবত এ প্রবীন রাজনৈতিক লিবার,উচ্চ রক্তচাপ সহ নানাবিধ জটিল রোগে ভুগছেন। আজ সকাল ৯.৩০ মিনিটে মরহুম এর ১ম নামাজের জানাজা অনুষ্ঠিত হয় ফেনী জেলা বিএনপির উদ্যোগে। জনাব আবু তাহের ফেনীর একজন নামকরা আইনজীবী। তিনি ফনী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি। মরহুমের ২য় নামাজের জানাজা অনুষ্ঠিত হয় ফেনীর বিখ্যাত মিজান ময়দানে ফেনী জেলা আইনজীবী সমিতির উদ্যোগে। মরহুমের ১ম জানাযা অনুষ্ঠিত হয় রামপুর হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন মসজিদের সামনে। জানাযায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য জালাল উদ্দীন মজুমদার,ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার,সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক,যুগ্ম আহ্বায়ক আনোয়ার পাটোয়ারী। এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপি,যুবদল,সেচ্ছাসেবক দল,ছাত্র দল,জাসাস সহ বিভিন্ন অংগ সংগঠন সমূহ এর বিপুল সংখ্যক নেতা কর্মী। জানাযা থেকে বিএনপির ফেনী জেলার উদ্যোগে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচি ঘোষণা করেন ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল। তিনি বলেন আগামীকাল বৃহস্পতিবার সকল ইউনিয়ন এ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনায় মসজিদ গুলো তে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। আগামী শুক্রবার উপজেলা গুলোর উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। আগামী শনিবার ফেনী জেলা বিএনপির উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। মিলাদ এর সময়সূচি পরবর্তী তে জানিয়ে দেয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com