1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকা বাধ্যতামূলক করা হবে- তারেক রহমান পাইকগাছায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার; সাতক্ষীরা থেকে চোর আটক রূপগঞ্জে মাজারের উরশে ‘তৌহিদী জনতা’র বাধা, ভক্তদের প্রতিরোধ রূপগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ভাসুরের বিরুদ্ধ থানায় মামলা চবিতে ‘SZHMT শ্রেষ্ঠ সুফি গবেষক পুরস্কার’ প্রদান অনুষ্ঠান সম্পন্ন গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

ঢাকা সহ সারাদেশে চিকিৎসকরা কর্মবিরতি পালন করছে

  • আপডেটের সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২০ বার ভিউ

বিশেষ সংবাদ :
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর ও চিকিৎসকদের মারধরের ঘটনায় কর্মবিরতিতে রয়েছেন চিকিৎসকরা। রোববার (১ সেপ্টেম্বর) সকাল থেকেই হাসপাতালটির জরুরি বিভাগ, বহির্বিভাগসহ সব ওয়ার্ড থেকে চিকিৎসাসেবা বন্ধ রয়েছে। তবে হাসপাতালের বিভিন্ন বিভাগে ভর্তি রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার জরুরি বিভাগে ভাঙচুর ও চিকিৎসকদের মারধরের ঘটনার পর নিরাপত্তাহীনতার কারণে এবং দোষীদের বিচারের দাবিতে কর্মবিরতি পালন করছেন তারা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মোহাম্মদ আব্দুর রহমান বলেন, আজ সকাল থেকে জরুরি বিভাগের চিকিৎসকেরা নিরাপত্তাহীনতার কারণে চিকিৎসাসেবা বন্ধ রেখেছেন। গতকাল একদল বহিরাগত এসে সমস্যা সৃষ্টি করে। তাঁরা অস্ত্রোপচার কক্ষ থেকে চিকিৎসকদের বের করে নিয়ে এসে মারধর করে।

জানা যায়, শনিবার সকালে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজির (বিইউবিটি) শিক্ষার্থী আহসানুল হক দীপ্তর মৃত্যু হয়। এরপর ওই শিক্ষার্থীর পরিবার এবং বিইউবিটির শিক্ষার্থীরা ঢাকা মেডিকেলে আসেন। ঢাকা মেডিকেলে এসে তারা দাবি করেন, অবহেলার কারণে তাদের দীপ্ত মারা গেছেন।

পরে ওইদিন বিকেলে দীপ্তর মৃত্যুকে কেন্দ্র করে অপারেশন থিয়েটারে ঢুকে চিকিৎসকদের মারধর করা হয়। এ সময় আহত হন নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক ইমরান, মাশরাফি ও জুবায়ের।

এ ঘটনায় চিকিৎসকেরা দোষীদের সিসি টিভি ফুটেজ দেখে শনাক্ত করে গ্রেপ্তারের আল্টিমেটাম দেন। অন্যথায় ২৪ ঘণ্টা পর তারা কর্মবিরতিতে যাবেন বলে ঘোষণা দেন। তবে নিরাপত্তাহীনতার কারণে আগেই কর্মবিরতিতে গেছেন তারা।

এরই ধারাবাহিকতায় চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবিতে রোববার (১ সেপ্টেম্বর) কর্মবিরতির ঘোষণা দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

কর্মবিরতির কারণ সম্পর্কে ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়, নিউরোসার্জারির রেসিডেন্ট ডাক্তারকে সন্ত্রাসী কায়দায় মারধর ও হাসপাতাল ভাঙচুরের প্রতিবাদস্বরূপ কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

এদিকে রোগী মৃত্যুর ঘটনায় তদন্ত ছাড়াই ডিউটি ডাক্তারদের নির্মমভাবে প্রহার ও আক্রমণের প্রতিবাদে দুই দফা দাবি জানিয়েছেন সকল চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা। শনিবার রাতে দেওয়া এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

এতে বলা হয়েছে, ৩১ আগস্ট রাত ১০টার পর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বাংলাদেশের সকল মেডিকেল কলেজ ও হাসপাতালের সকল ডাক্তারদের পূর্ণ নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। নিরাপত্তা নিশ্চিতকরণে সেনাবাহিনী তথা আইনশৃঙ্খলাবাহিনী মোতায়েন করতে হবে (দ্রুত সময়ের মধ্যে)। ১২ ঘণ্টার মধ্যে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য প্রমাণাদির ভিত্তিতে অপরাধীদের চিহ্নিতকরণ, মামলা দায়ের এবং আইনের আওতায় আনতে হবে।

এ ছাড়া ঢামেক হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ), পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ স্বাস্থ্যসেবা সংস্কার পরিষদ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com