1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকা বাধ্যতামূলক করা হবে- তারেক রহমান পাইকগাছায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার; সাতক্ষীরা থেকে চোর আটক রূপগঞ্জে মাজারের উরশে ‘তৌহিদী জনতা’র বাধা, ভক্তদের প্রতিরোধ রূপগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ভাসুরের বিরুদ্ধ থানায় মামলা চবিতে ‘SZHMT শ্রেষ্ঠ সুফি গবেষক পুরস্কার’ প্রদান অনুষ্ঠান সম্পন্ন গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্টের জন্য দল ঘোষণা করেছে ভারত

  • আপডেটের সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৬ বার ভিউ

বিশেষ সংবাদ :
বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্টের জন্য দল ঘোষণা করেছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। ১৬ সদস্যের দলে প্রায় দুই বছর পর ফিরেছেন ঋষভ পন্ত। এ ছাড়া প্রথমবারের মতো ভারতের টেস্ট দলে ডাক পেয়েছেন পেসার যশ দয়াল।

চেন্নাইয়ের চিপকে বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৯ সেপ্টেম্বর। দুই টেস্ট সিরিজের পরের ম্যাচ ২৭ সেপ্টেম্বর কানপুরে। সিরিজটির জন্য বাংলাদেশ এখনো দল ঘোষণা করেনি।

উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্ত সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২২ সালের ডিসেম্বরে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে। ঢাকা থেকে দেশে ফেরার কয়েক দিন পর সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন এই বাঁহাতি, সংশয় ছিল ক্রিকেটে ফেরা নিয়েও। চলতি বছর আইপিএল দিয়ে মাঠে ফেরা এই বাঁহাতি এরই মধ্যে ভারতের টি-টোয়েন্টি দলে ফিরেছেন। টেস্ট দলে ফেরাটা তাই প্রত্যাশিতই ছিল।

প্রথম টেস্টের ভারত দল:
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্ত, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, যশপ্রীত বুমরা, যশ দয়াল।
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দলে রাখা হয়েছে আরেক উইকেটকিপার-ব্যাটসম্যান ধ্রুব জুরেলকেও। তবে জায়গা হয়নি শ্রেয়াস আইয়ারের, যিনি দুলীপ ট্রফির প্রথম রাউন্ডে একটি ফিফটিসহ ৬৩ রান করেছেন। এ ছাড়া প্রথমবারের মতো ভারতের টেস্ট দলে জায়গা পেয়েছেন যশ দয়াল।

তথ্য সূত্র : প্রথম আলো

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com