1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকা বাধ্যতামূলক করা হবে- তারেক রহমান পাইকগাছায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার; সাতক্ষীরা থেকে চোর আটক রূপগঞ্জে মাজারের উরশে ‘তৌহিদী জনতা’র বাধা, ভক্তদের প্রতিরোধ রূপগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ভাসুরের বিরুদ্ধ থানায় মামলা চবিতে ‘SZHMT শ্রেষ্ঠ সুফি গবেষক পুরস্কার’ প্রদান অনুষ্ঠান সম্পন্ন গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

শ্রমিক অসন্তোষে ৪৫টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

  • আপডেটের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৯ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
সাভারের আশুলিয়ায় কয়েক দিনের শ্রমিক অসন্তোষে ৪৫টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে আরও ২৫টি পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পরে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে বিভিন্ন দাবিতে কারখানার ভেতর ও সড়কে শ্রমিকরা বিক্ষোভ ও অবরোধ করেন।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে কারখানা গেটে বন্ধের নোটিশ দেখতে পান। এতে কারখানার শ্রমিকরা উত্তেজিত হয়ে বিক্ষোভ করেন।

অনির্দিষ্টকালের জন্য বন্ধ কারখানাগুলো হলো- ভারচুয়াল বটয়ম, মন্ডল নিটওয়্যারস লিমিটেড, সিগমা ফ্যাশনস লিমিটেড, হা-মীম গ্রুপ, ক্রসওয়্যার ইন্ডান্ট্রিজ লিমিডেট, জিন্স প্রোডিউসার লিমিটেড, অরুনিমা গ্রুপের অরুনিমা স্পোর্টসওয়্যার লিমিটেড এবং ডিএমসি অ্যাপারেলস লিমিটেড, এস এম নিটওয়্যারস লিমিটেড, আগামী অ্যাপারেলস লিমিটেড, মানতা অ্যাপারেলস লিমিটেডসহ ৪৫টি পোশাক কারখানা।

শ্রমিকরা জানান, শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে টানা কয়েক দিন ধরে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করে। কিন্তু মালিকপক্ষ শ্রমিকদের দাবি নিয়ে কয়েক দফায় বসলেও কোনো ফলপ্রসূ সিন্ধান্ত হয়নি। এতে শ্রমিকদের ক্ষোভে কয়েক দিন কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে। পরে আজকে সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে কারখানার সামনে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখতে পায় বলে জানান শ্রমিকরা।

ক্রসওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিডেট নামে একটি পোশাক কারখানায় গেটে ঝুলছিল বন্ধের নোটিশ। সেখানে শ্রমিকদের উদ্দেশ্যে করে কর্তৃপক্ষ লিখেছেন, আশুলিয়া শিল্পাঞ্চলে গামের্ন্টেস শিল্পে দাঙ্গা-হাঙ্গামা ও ভাঙচুর এবং বেআইনীভাবে ধর্মঘটের কারণে ফ্যাক্টরি পরিচালনার অনুকূল পরিবেশ না থাকায় এবং সার্বিক নিরাপত্তার বাংলাদেশ শ্রম আইনে ২০০৬ ইং এর ১৩(১) ধারায় পরবর্তী নির্দেশনা পর্যন্ত কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

এছাড়া সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের চক্রবর্তী এলাকায় বেক্সিমকো পোশাক কারখানার কয়েক শতাধিক শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে ওই সড়কের তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ গামের্ন্টেস ও সোয়েটার্স শ্রমিক টেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু ঢাকা পোস্টকে বলেন, সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসেছিল। কিন্তু কারখানার গেটে অনির্দিষ্টকালের জন্য ১৩ (১) ধারায় বন্ধের নোটিশ ঝুলিয়েছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম ঢাকা পোস্টকে বলেন, নবীনগর-চন্দ্রা মহাসড়কে বেক্সিমকো পোশাক কারখানার শ্রমিকরা রাস্তা অবরোধ করে রেখেছেন। তাছাড়া কোথাও বিশৃঙ্খলার কোনো খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে কাজ করছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com