1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকা বাধ্যতামূলক করা হবে- তারেক রহমান পাইকগাছায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার; সাতক্ষীরা থেকে চোর আটক রূপগঞ্জে মাজারের উরশে ‘তৌহিদী জনতা’র বাধা, ভক্তদের প্রতিরোধ রূপগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ভাসুরের বিরুদ্ধ থানায় মামলা চবিতে ‘SZHMT শ্রেষ্ঠ সুফি গবেষক পুরস্কার’ প্রদান অনুষ্ঠান সম্পন্ন গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

বাংলাদেশ পরিস্থিতি’ নিয়ে বৈঠকে বসছে ভারতীয় নৌবাহিনী

  • আপডেটের সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩৭ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

দক্ষিণ এশিয়ায় ক্রমবর্ধমান অস্থিতিশীলতার মধ্যে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে মঙ্গলবার থেকে চার দিনের বৈঠকে বসছেন ভারতীয় নৌবাহিনীর শীর্ষ কমান্ডাররা। বৈঠকে বাংলাদেশের শাসনব্যবস্থার পরিবর্তন এবং এ অঞ্চলের সার্বিক নিরাপত্তার বিষয়টি বৈঠকে গুরুত্ব পাবে বলে জানা গেছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, ১৭ সেপ্টেম্বর থেকে দিল্লির নতুন নৌ সদর দফতরে চার দিনব্যাপী বৈঠকটি অনুষ্ঠিত হবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘বাংলাদেশে শাসনব্যবস্থার পরিবর্তন এবং সেখানে চরম ও কট্টরপন্থি গোষ্ঠীর ক্রমবর্ধমান প্রভাব নতুন উদ্বেগ সৃষ্টি করেছে, যা বৈঠকে আলোচনার জন্য উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে। আরেকটি প্রধান উদ্বেগের বিষয় হলো চীনের ক্রমবর্ধমান তৎপরতা এবং পাকিস্তানকে তাদের সামরিক সহায়তা।’

চলতি বছরের এপ্রিলে অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠি নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর এটিই হবে প্রথম সম্মেলন।

সম্প্রতি ভারতের সশস্ত্র বাহিনীর কমান্ডারদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করতে এবং ‘অপ্রত্যাশিত’ যেকোনো কিছু মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে আহ্বান জানান দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তার এমন আহ্বানের কয়েকদিনের মধ্যেই ভারতীয় নৌ কমান্ডারদের বৈঠকের ঘোষণা এলো।

এনডিটিভি বলছে, নতুন থিয়েটার কমান্ড তৈরির বিষয়টিও সভায় আলোচনার জন্য উঠবে। অ্যাডমিরাল সব কমান্ডারকে সব সময় অভিযানের প্রস্তুতি রাখারও নির্দেশ দিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com