1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকা বাধ্যতামূলক করা হবে- তারেক রহমান পাইকগাছায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার; সাতক্ষীরা থেকে চোর আটক রূপগঞ্জে মাজারের উরশে ‘তৌহিদী জনতা’র বাধা, ভক্তদের প্রতিরোধ রূপগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ভাসুরের বিরুদ্ধ থানায় মামলা চবিতে ‘SZHMT শ্রেষ্ঠ সুফি গবেষক পুরস্কার’ প্রদান অনুষ্ঠান সম্পন্ন গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রজনতার উপর হামলাকারী বাকলিয়ার দুর্ধর্ষ সন্ত্রাসী কথিত যুবলীগ নেতা মোঃ সাদ্দাম’কে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম

  • আপডেটের সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৮ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

সম্প্রতি দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের অংশ হিসেবে গত ০৪ আগস্ট ২০২৪ ইং তারিখে ভিকটিম মোঃ ইব্রাহিম (১৯) চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণ করেন। এসময় বাকলিয়ার দুর্ধর্ষ সন্ত্রাসী কথিত যুবলীগ নেতা মোঃ সাদ্দাম সহ আরো ২৫-৩০ জন দেশীয় অস্ত্রধারী সন্ত্রাসী কোতোয়ালী থানাধীন জুবলী রোডস্থ আমতল মোড় সংলগ্ন অপর্ণাচরণ স্কুলের সামনে পাকা রাস্তার উপর অবস্থান নিয়ে ভিকটিমকে এলোপাতাড়িভাবে মারতে থাকে। এসময় ভিকটিমের দুই বন্ধু এবং অজ্ঞাতনামা কয়েকজন শিক্ষার্থী তাকে উদ্ধার করতে গেলে আসামিরা তাদেরকেও মারপিট করে। মারামারির একপর্যায়ে মামলার এজাহারনামীয় আসামি মোঃ সাদ্দাম তার হাতে থাকা বাটাম দিয়া ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করার চেষ্টা করলেও ভিকটিমের সতর্কতার ফলে ভিকটিম কোমরে আঘাত প্রাপ্ত হয়ে জখম হয়ে মাটিতে পড়ে যাওয়ার পর সকল আসামি তাকে বেধরক মারপিট করতে থাকে। এসময় ভিকটিমের আর্তচিৎকারে আশপাশের অন্যান্য ছাত্ররা সহায়তার জন্য এগিয়ে আসলে আসামিরা তাকে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

উক্ত ঘটনায় ভিকটিম মোঃ ইব্রাহিম বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানায় ০৮ জন এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ১৫/২০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ১০/৩৬৬, তারিখ- ০৫ সেপ্টেম্বর ২০২৪ ইং, ধারা- ১৪৩/৩২৩/
৩০৭/৫০৬, দ্য পেনাল কোড, ১৮৬০।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বর্ণিত মামলার এজাহারনামীয় আসামি মোঃ সাদ্দাম চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন ফৌজদারহাট এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ১৭ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে আনুমানিক ২২০৫ ঘটিকায় বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি বাকলিয়া থানার কথিত যুবলীগ নেতা দুর্ধর্ষ সন্ত্রাসী মোঃ সাদ্দাম (৪০), পিতা- মৃত আলী আজম, সাং- পশ্চিম এওয়াজপুর, থানা- চর ফ্যাশন, জেলা- ভোলা, বর্তমানে- চাক্তাই, থানা- বাকলিয়া, চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করতঃ বর্ণিত মামলার এজাহারনামীয় পলাতক আসামি হওয়ার কথা স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামির পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতাকে হত্যার চেষ্টা সংক্রান্তে আরো ০১টি মামলার তথ্য পাওয়া যায়।

গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com