1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকা বাধ্যতামূলক করা হবে- তারেক রহমান পাইকগাছায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার; সাতক্ষীরা থেকে চোর আটক রূপগঞ্জে মাজারের উরশে ‘তৌহিদী জনতা’র বাধা, ভক্তদের প্রতিরোধ রূপগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ভাসুরের বিরুদ্ধ থানায় মামলা চবিতে ‘SZHMT শ্রেষ্ঠ সুফি গবেষক পুরস্কার’ প্রদান অনুষ্ঠান সম্পন্ন গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

লেবানন ও সিরিয়ায় পেজার হামলা, মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধের শঙ্কা

  • আপডেটের সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৩ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

লেবানন ও সিরিয়ায় পেজার বিস্ফোরণের ঘটনায় মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে যুদ্ধ পরিস্থিতি অবনতির শঙ্কা দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে ইসরায়েল এই হামলা চালিয়েছে। ফলে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে তাদের চলমান সংঘাত আরও সহিংস রুপ ধারণ করতে পারে। এই পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছে রাশিয়াও।

মঙ্গলবার লেবানন ও তার পার্শ্ববর্তী দেশ সিরিয়ায় হাজার হাজার পেজার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব পেজারে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা বিস্ফোরক স্থাপন করেছিল বলে অভিযোগ করেছে লেবানন। এই বিস্ফোরণে এখন পর্যন্ত অন্তত ১২ জন নিহত ও ৩ হাজার মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতও রয়েছেন।

এই বৃহত্তর আঞ্চলিক যুদ্ধ উসকে দিতে পারে বলে সতর্ক করে দিয়েছে রাশিয়া। একই সঙ্গে এই হামলার সঙ্গে জড়িত অপরাধীদের শনাক্ত করারও আহ্বান জানিয়েছে ক্রেমলিন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বলেছেন, লেবাননে যা ঘটেছে, সেটা যাই হোক না কেন, তা অবশ্যই উত্তেজনা বৃদ্ধির দিকে নিয়ে যাবে। অঞ্চলটি (মধ্যপ্রাচ্য) নিজেই বিস্ফোরক অবস্থায় রয়েছে এবং এই ধরনের একটি ঘটনা পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে। আর সেটি হলে নিশ্চিতভাবেই তা প্রত্যেকের জন্য বিপজ্জনক হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, এই ঘটনার একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা উচিত। যা ঘটেছে তার কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখা দরকার। একই সঙ্গে যোগাযোগের এসব সরঞ্জামের ব্যাপক বিস্ফোরণের পেছনে যারা রয়েছে, তাদের শনাক্ত করা উচিত।

লেবাননের নিরাপত্তা সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায় মঙ্গলবারের বিস্ফোরণের কয়েক মাস আগে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর আমদানি করা ৫ হাজার পেজারের ভেতর বিস্ফোরক স্থাপন করেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com