1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর নিকার বৈঠকে অনুমোদন: মোকামতলা উপজেলা গঠনে উচ্ছ্বসিত জনপদ নিকার বৈঠকে অনুমোদন: বগুড়া সিটি কর্পোরেশন গঠনে আনন্দের জোয়ার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অতিগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ভারত ১ম টেস্ট দ্বিতীয় দিন শেষে ৩০৮ রানে এগিয়ে ভারত

  • আপডেটের সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৬ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
চেন্নাইয়ে টেস্ট সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৮৩ রান। এতে দুই ইনিংস মিলিয়ে ভারত ৩০৮ রানে এগিয়ে রয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) টেস্টের দ্বিতীয় দিনে ভারত নিজেদের প্রথম ইনিংসে ৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে ব্যাট করতে নামে। স্কোর বোর্ডে ৩৭ রান যোগ করতেই অলআউট হয় ভারত। পরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ দল। শুরু থেকেই দলকে অস্বস্তিতে রেখে একের পর এক উইকেট তুলে নেয় ভারতীয় বোলাররা। সর্বশেষ বাংলাদেশ থামে ১৪৯ রানে। খেলার তৃতীয় সেশনে ব্যাটিংয়ে নামে ভারত।

প্রথম ইনিংস শেষ করার এক সেশন পরেই বাংলাদেশকে অলআউট করে ভারতীয় বোলাররা। ২২৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামেন রোহিত শর্মা ও জেয়েসওয়াল। দ্বিতীয় ইনিংসের তৃতীয় ওভারেই তাসকিনের বলে স্লিপে জাকিরের কাছে ক্যাচ দিয়ে মাঠ ত্যাগ করেন রোহিত শর্মা। এর পরপরই জয়েসওয়ালকে ফেরান রানা। দলের হাল ধরতে ব্যর্থ হন বিরাট কোহলিও। ব্যাট হাতে ১৭ রান করে মিরাজের বলে এলবিডাব্লিউ এর ফাঁদে পড়েন তিনি। দিন শেষ করার আগে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৮৩ রান।

সংক্ষিপ্ত স্কোর
ভারতের প্রথম ইনিংসে ৯১.২ ওভারে ৩৭৬/১০ (জেয়েসওয়াল ৫৬, রোহিত ৬, শুভমান ০, কোহলি ৬, রিষভ ৩৯, রাহুল ১৬, জাদেজা ৮৬, অশ্বিন ১১৩, আকাশ ১৭, বুমরাহ ৭, সিরাজ ০*)

বাংলাদেশের প্রথম ইনিংসে ৪৭.১ ওভারে ১৪৯/১০ (সাদমান ২, জাকির ৩, শান্ত ২০, মুমিনুল ০, মুশফিকুর ৮, সাকিব ৩২, লিটন ২২, মিরাজ ২৭*, হাসান ৯, তাসকিন ১১, রানা ১১)

ভারতের দ্বিতীয় ইনিংস ২৩ ওভারে ৮১/৩ (রোহিত ৫, জেয়েসওয়াল ১০, শুভমান ৩৩*, কোহলি ১৭, রিষভ ১২*)

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com