1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর নিকার বৈঠকে অনুমোদন: মোকামতলা উপজেলা গঠনে উচ্ছ্বসিত জনপদ নিকার বৈঠকে অনুমোদন: বগুড়া সিটি কর্পোরেশন গঠনে আনন্দের জোয়ার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অতিগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

চেন্নাই টেস্টে জয় কঠিন হবে বাংলাদেশের জন্য

  • আপডেটের সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭০ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
চেন্নাই টেস্টে তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে চার উইকেটে ১৫৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ১৪৯ রানে অল আউট হওয়া টাইগারদের ম্যাচ জিততে প্রয়োজন আরও ৩৫৭ রান। সামনে আছে আরও দুদিন, হাতে আছে ৬ উইকেট।
ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ। পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করলেও সেটি ধরে রাখতে পারেনি টাইগাররা। হারের শঙ্কা নিয়েই তৃতীয় দিনের খেলা শেষ করেছে শান্তর দল।

চেন্নাই টেস্টে তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে চার উইকেটে ১৫৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। নিজেদের দুই ইনিংসে যথাক্রমে ৩৭৬ ও ২৮৭/৪ ডি. করেছে ভারত। প্রথম ইনিংসে ১৪৯ রানে অল আউট হওয়া টাইগারদের ম্যাচ জিততে প্রয়োজন আরও ৩৫৭ রান। সামনে আছে আরও দুদিন, হাতে আছে ৬ উইকেট।

রান তাড়া করতে নেমে দ্বিতীয় সেশনে পাওয়া ১৩ ওভার নির্বিঘ্নে কাটান জাকির হাসান ও সাদমান ইসলাম। দুজনের ব্যাটে প্রথমবারের মতো ভারতের মাটিতে টেস্টে ওপেনিং জুটিতে ফিফটির দেখা পায় বাংলাদেশ।

তবে তৃতীয় সেশনে এসে আর অবিচ্ছিন্ন থাকতে পারেননি দুজন। প্রথমে বুমরাহর বলে ৩৩ রানে জাকির ও অশ্বিনের বলে ৩৫ রানে সাদমান সাজঘরে ফেরেন। মুমিনুল ও মুশফিক কেউই ১৩ রানের বেশি করতে পারেননি।

এক প্রান্তে সতীর্থরা আসা-যাওয়ার মাঝে থাকলেও অবিচল ছিলেন শান্ত। অশ্বিনকে ছক্কা হাঁকিয়ে টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ফিফটি পূরণ করেন তিনি। অন্যপ্রান্তে তাকে সঙ্গ দিচ্ছেন সাকিব।

দিনের প্রায় ১০ ওভারের খেলা বাকি থাকতে আলোর স্বল্পতার অভাবে খেলা কিছুক্ষণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেন আম্পায়াররা। শেষ পর্যন্ত আর খেলা মাঠে না গড়ালে এখানেই শেষ হয় তৃতীয় দিনের খেলা। শান্ত ৫১ ও সাকিব ৫ রানে ব্যাট করছেন।

এর আগে তিন উইকেটে ৮১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত। এদিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন শুভমান গিল ও রিশাভ পান্থ। প্রথম সেশন নির্বিঘ্নেই কাটান দুজন। এরপর দ্বিতীয় সেশনে দুজনেই পান সেঞ্চুরির দেখা।

ব্যক্তিগত ১০৯ রানে পান্থ আউট হলে ভাঙে গিলের সঙ্গে তার ১৬৭ রানের বিশাল জুটি। চার উইকেটে ২৮৭ রানে ইনিংস ঘোষণা করে ভারত। ১৯ বলে ২২ রানের ক্যামিও খেলে কেএল রাহুল ও ১১৯ রানে গিল অপরাজিত থাকেন। বাংলাদেশ পায় ৫১৫ রানের লক্ষ্য।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com