1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ০৯ মে ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর নিকার বৈঠকে অনুমোদন: মোকামতলা উপজেলা গঠনে উচ্ছ্বসিত জনপদ নিকার বৈঠকে অনুমোদন: বগুড়া সিটি কর্পোরেশন গঠনে আনন্দের জোয়ার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অতিগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

লেবাননজুড়ে ইসরায়েলের হামলা চলছেই, নিহত আরও ৯২

  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৯ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের এই দেশজুড়ে হওয়া সর্বশেষ হামলায় আরও ৯২ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও দেড় শতাধিক মানুষ।

এতে করে গত কয়েকদিনে লেবাননে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৭০০ ছাড়িয়ে গেল। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েলের বিমান হামলায় লেবাননে গত ২৪ ঘণ্টায় আরও ৯২ জন নিহত হয়েছেন বলে লেবানিজ স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

বেশ কয়েকটি বিবৃতিতে তারা বলেছে, ইসরায়েলি হামলায় দক্ষিণাঞ্চলীয় বেশ কয়েকটি শহর ও গ্রামে ৪০ জন, পূর্বাঞ্চলের দুটি এলাকায় ৪৮ জন এবং মধ্য মাউন্ট লেবানন গভর্নরেটের পূর্বে চারজন নিহত হয়েছেন। এছাড়া ইসরায়েলি হামলায় এদিন মোট ১৫৩ জন আহত হয়েছেন।

সবমিলিয়ে গত সোমবার থেকে ইসরায়েলের বিমান হামলা শুরু হওয়ার পর থেকে লেবাননে ৭০০ জনের বেশি মানুষ মারা গেছেন।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু লেবাননে উত্তেজনা কমানোর ক্রমবর্ধমান আহ্বান প্রত্যাখ্যান করেছেন এবং হিজবুল্লাহর বিরুদ্ধে “পূর্ণ শক্তি” দিয়ে আক্রমণ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, যতক্ষণ না হিজবুল্লাহ সীমান্তজুড়ে রকেট নিক্ষেপ বন্ধ না করে, ততক্ষণ হামলা চলবে।

লেবাননে সর্বশক্তি দিয়ে হামলার নির্দেশ নেতানিয়াহুর।
অন্যদিকে ইসরায়েলের সেনাবাহিনী গত ২৪ ঘণ্টায় লেবাননে ২২০টি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। সেনাবাহিনী বলেছে, উত্তরাঞ্চলীয় কমান্ডের আদেশ অনুসরণ করে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো গত দিনে এসব “সন্ত্রাসী লক্ষ্যবস্তু” আক্রমণ করে।

বিবৃতিতে বলা হয়েছে, হামলার এই লক্ষ্যবস্তুগুলোর মধ্যে সামরিক ভবন, ইসরায়েলে গোলাবর্ষণে ব্যবহৃত লঞ্চার এবং দক্ষিণ লেবাননে সন্ত্রাসবাদী (হিজবুল্লাহ) সংগঠনের অস্ত্রের গুদামও রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com