1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর নিকার বৈঠকে অনুমোদন: মোকামতলা উপজেলা গঠনে উচ্ছ্বসিত জনপদ নিকার বৈঠকে অনুমোদন: বগুড়া সিটি কর্পোরেশন গঠনে আনন্দের জোয়ার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অতিগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে রাষ্ট্রদ্রোহিতার মামলায় খালাস পেলেন তারেক রহমান

  • আপডেটের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ২৫০ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
নোয়াখালীতে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহিতার মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার জেলার বিশেষ আদালতের বিচারক আহছান তারেক মামলার চূড়ান্ত শুনানি শেষে তারেক রহমানকে খালাস দেন।

এ সময় আদালত প্রাঙ্গণে বিএনপিপন্থী আইনজীবীসহ দলীয় নেতা-কর্মীরা রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে স্বস্তি প্রকাশ করেছেন।

আসামিপক্ষের আইনজীবী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ বি এম জাকারিয়া বলেছেন, আজ চূড়ান্ত শুনানি শেষে তারেক রহমানকে খালাস দিয়েছেন আদালত। মিথ্যা মামলা দেওয়া জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক একরামুল হকের বিরুদ্ধে শিগগির আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ মামলার মধ্য দিয়ে বিএনপির নেতা-কর্মীদের অসম্মানিত করা হয়েছে। অপমানিত করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৩ ডিসেম্বর যুবলীগ নেতা একরামুল হক তারেক রহমানসহ ১১ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নালিশি মামলার আবেদন করেন। আবেদনটি আদালত থেকে ২৭ ডিসেম্বর বেগমগঞ্জ থানায় পাঠানো হয়। থানায় সেটি তদন্ত শেষে ২০১৫ সালের ২৭ ফেব্রুয়ারি নিয়মিত মামলা হিসেবে রুজু হয়। মামলায় তারেক রহমানকে একমাত্র আসামি করা হয়।

মামলাটি তদন্ত করে ২০১৭ সালের ১৭ সেপ্টেম্বর বেগমগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন আদালতে অভিযোগপত্র দেন। এতে আসামির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত বলে উল্লেখ করা হয়।

তথ্য সূত্র – প্রথম আলো

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com