1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকা বাধ্যতামূলক করা হবে- তারেক রহমান পাইকগাছায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার; সাতক্ষীরা থেকে চোর আটক রূপগঞ্জে মাজারের উরশে ‘তৌহিদী জনতা’র বাধা, ভক্তদের প্রতিরোধ রূপগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ভাসুরের বিরুদ্ধ থানায় মামলা চবিতে ‘SZHMT শ্রেষ্ঠ সুফি গবেষক পুরস্কার’ প্রদান অনুষ্ঠান সম্পন্ন গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

হত্যা মামলার আসামী কক্সবাজার পৌর শাখার আওয়ামী মৎসজীবি লীগের সাধারণ সম্পাদক এম শাহাবুদ্দিন জনি’কে গ্রেফতার করেছে র্যাব

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২৬৬ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

গত ৩ই আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে কক্সবাজার সদরে আন্দোলনরত ছাত্র জনতার উপর সশস্ত্র হামলা সংক্রান্তে দায়েরকৃত মামলায় কক্সবাজার পৌর শাখার আওয়ামী মৎসজীবি লীগের সাধারণ সম্পাদক এম শাহাবুদ্দিন জনি’কে কক্সবাজারের সদর থানাধীন ঝাউতলা এলাকা হতে র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার

কক্সবাজারের সদর মডেল থানার মামলা নং ২৮/৫২০, তাং ০৯/০৯/২০২৪, ধারা-৪/৫ আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) ২০০২ (সংশোধন) আইন, ২০২৪ তৎসহ ১২০বি/
১৪১/১৪৮/৩৮০/৪২৭/৪৩৫/৪৩৬/৪৪৮/৫০৬/৩৪ পেনাল কোড মোতাবেক দায়েরকৃত মামলার আসামী এম শাহাবুদ্দিন জনি’কে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫, কক্সবাজার এর গোয়েন্দা তৎপরতা চলমান থাকে। গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে ০২ অক্টোবর ২০২৪ তারিখ আনুমানিক ১৫.১০ ঘটিকার র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল কক্সবাজারের সদর থানাধীন ঝাউতলা এলাকা থেকে বর্ণিত মামলার আসামী কক্সবাজার পৌর শাখার আওয়ামী মৎসজীবী লীগের সাধারণ সম্পাদক এম শাহাবুদ্দিন জনি (৪০), পিতা-মরহুম মাস্টার ইসমাইল, মাতা-শাহজাহান বেগম, সাং-ঘোনারপাড়া, ৯নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, সে গত ৩ই আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে কক্সবাজার সদরে আন্দোলনরত ছাত্র জনতার উপর সশস্ত্র হামলা চালানোর কথা স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com