1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকা বাধ্যতামূলক করা হবে- তারেক রহমান পাইকগাছায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার; সাতক্ষীরা থেকে চোর আটক রূপগঞ্জে মাজারের উরশে ‘তৌহিদী জনতা’র বাধা, ভক্তদের প্রতিরোধ রূপগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ভাসুরের বিরুদ্ধ থানায় মামলা চবিতে ‘SZHMT শ্রেষ্ঠ সুফি গবেষক পুরস্কার’ প্রদান অনুষ্ঠান সম্পন্ন গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

ভারতের ছত্তিশগড় রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩৬ জন মাওবাদী নিহত

  • আপডেটের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ২১০ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

ভারতের ছত্তিশগড় রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩৬ জন মাওবাদী নিহত হয়েছেন। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গতকাল শুক্রবার বেলা ১টার দিকে নারায়ণপুর ও দান্তেওয়াড়া জেলার সীমানা লাগোয়া অভুজমাদ জঙ্গলে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, গত বৃহস্পতিবার ছত্তিশগড়ের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) মাওবাদীবিরোধী অভিযান শুরু করে। পরে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। অভিযানে একে সিরিজের বেশ কিছু অ্যাসল্ট রাইফেলসহ এবং অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, বস্তার অঞ্চলের ওর্চা ও বারসুর থানার অন্তর্গত গোভেল, নেন্দুর ও থুলথুলির গ্রামে মাওবাদীদের উপস্থিতি আছে। খবর পেয়ে গ্রামগুলোতে যৌথ বাহিনীর পৃথক কয়েকটি দল পাঠানো হয়। পরে দুপুরের দিকে নেন্দুর-থুলথুলির কাছের জঙ্গলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে নিরাপত্তা বাহিনী সতর্কতার সঙ্গে মাওবাদীদের ধাওয়া করলে তারা জঙ্গলে পালিয়ে যায়।

এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন, ‘ডাবল ইঞ্জিন’—সাধারণত কেন্দ্রে ও রাজ্যে উভয় জায়গায় বিজেপির সরকারকে বোঝাতে দলটির নেতারা এই শব্দবন্ধ ব্যবহার করেন—সরকার বিপদ দূর করতে বদ্ধপরিকর।

পুলিশ জানিয়েছে, চলতি বছর এ পর্যন্ত দান্তেওয়াড়া, নারায়ণপুরসহ সাতটি জেলা নিয়ে গঠিত বস্তার অঞ্চলে পৃথক বন্দুকযুদ্ধে নিরাপত্তা বাহিনীর হাতে ১৮৫ জন মাওবাদী নিহত হয়েছেন। এর আগে, গত ১৬ এপ্রিল রাজ্যের কাঙ্কের জেলায় নিরাপত্তাকর্মীদের গুলিতে ২৯ নকশালবাদী নিহত হন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত আগস্টে ছত্তিশগড় সফরের সময় বলেছিলেন, ভারত ২০২৬ সালের মার্চের মধ্যে বামপন্থী চরমপন্থা থেকে মুক্ত হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com