1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকা বাধ্যতামূলক করা হবে- তারেক রহমান পাইকগাছায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার; সাতক্ষীরা থেকে চোর আটক রূপগঞ্জে মাজারের উরশে ‘তৌহিদী জনতা’র বাধা, ভক্তদের প্রতিরোধ রূপগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ভাসুরের বিরুদ্ধ থানায় মামলা চবিতে ‘SZHMT শ্রেষ্ঠ সুফি গবেষক পুরস্কার’ প্রদান অনুষ্ঠান সম্পন্ন গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

হামাস-হিজবুল্লাহর ২৩০ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল

  • আপডেটের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ২৮৯ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
গাজা এবং লেবাননে ইসরায়েলি বাহিনী হামলা অব্যাহত রেখেছে। ইসরায়েলের বিমান বাহিনী হিজবুল্লাহর প্রায় ১৮৫টি এবং হামাসের ৪৫টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এই হামলায় ভবন, রকেট লঞ্চার এবং হামাস ও হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্যবস্তু বানানো হয়েছে। খবর আলজাজিরার।

এদিকে, মধ্য গাজায় ইসরায়েলের হামলায় পাঁচ শিশু এবং দুই নারীসহ কমপক্ষে আরও ২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলের সামরিক বাহিনী পরিকল্পিতভাবে যুদ্ধ-বিধ্বস্ত অঞ্চলটি খালি করার চেষ্টা করছে, ফলে সেখানে বেসামরিকরা বাস্তুচ্যুত হয়ে পড়েছে।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় হামাস। এর পরই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েল, যা এক বছরেরও বেশি সময় ধরে চলমান রয়েছে।

গত এক বছরে গাজায় ইসরায়েল ৪১ হাজার ৯৬৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং ৯৭ হাজার ৫৯০ জন আহত হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।

এছাড়া, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু লেবাননকে সতর্ক করেছেন যে, তারা গাজার মতো ধ্বংসযজ্ঞের মুখোমুখি হতে পারে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার সারাদেশে ৩৬ জন নিহত এবং ১৫০ জন আহত হয়েছেন।

নেতানিয়াহু লেবাননের জনগণের উদ্দেশ্যে বলেছেন, তারা যেন গাজার মতো ধ্বংস ও দুর্ভোগ এড়াতে হিজবুল্লাহকে বিতাড়িত করে।

ইসরায়েল লেবাননের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে নতুন করে হাজার হাজার সৈন্য মোতায়েন করেছে। নেতানিয়াহুর দাবি, ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) হিজবুল্লাহর সাবেক নেতা হাসান নাসরাল্লাহর উত্তরসূরিকে হত্যা করেছে, তবে আইডিএফ পরবর্তীতে জানায় যে, তারা হাশেম সাফিয়েদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পারেনি।

হিজবুল্লাহর যোদ্ধারা টানা তিনদিন ধরে ইসরায়েলের বন্দর নগরী হাইফার দিকে রকেট নিক্ষেপ করছে, যার ফলে ১২ জন আহত হয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com