1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ০৯ মে ২০২৬, ০১:২২ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর নিকার বৈঠকে অনুমোদন: মোকামতলা উপজেলা গঠনে উচ্ছ্বসিত জনপদ নিকার বৈঠকে অনুমোদন: বগুড়া সিটি কর্পোরেশন গঠনে আনন্দের জোয়ার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অতিগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

অনুদানের টাকা নিয়েও সিনেমা বানাননি শাকিব খান

  • আপডেটের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ২৫১ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
ঢালিউড মেগাস্টার শাকিব খান অভিনয় নিয়ে ব্যস্ততার পাশাপাশি প্রযোজনা সংস্থাও আছে তার। সেটা থেকে সিনেমাও বানিয়েছেন। এমনকি সিনেমা বানানোর জন্য সরকারের কাছ থেকে অনুদানও নিয়েছিলেন শাকিব।

২০২১-২২ অর্থবছরে আওয়ামী সরকারের কাছ থেকে প্রযোজক হিসেবে ‘মায়া’ নামের সিনেমার জন্য ৬৫ লাখ টাকার অনুদান পেয়েছিলেন শাকিব খান। সিনেমাটি পরিচালনা করার কথা হিমেল আশরাফের। অনুদানের প্রথম কিস্তির চেক সরকারের কাছ থেকে তুলে নিলেও এখন পর্যন্ত সিনেমার শুটিং শুরু করেননি এ নায়ক

নিয়ম অনুযায়ী অনুদানের চেক পাওয়ার নয় মাসের মধ্যে সিনেমা নির্মাণ করে তথ্য মন্ত্রণালয়ে জমা দেওয়ার কথা। সিনেমা নির্মাণে দেরি হলে যুক্তিসংগত কারণ দেখিয়ে আবেদন করে সময় বাড়িয়ে নেওয়া যায়।

এক্ষেত্রে শাকিব খান এতদিন হয়ে গেলেও সিনেমাটি নির্মাণ করেননি এবং সময় বাড়ানোর জন্যও সেরকম কোনো আবেদন করেছেন বলে জানা যায়নি।

ওই বছরে ১৯টি সিনেমা অনুদান পেয়েছিল। এরমধ্যে অনেকগুলো মুক্তি পেয়েছে ও বেশ কিছু সিনেমার শুটিং শেষ। একটি জমা আছে সেন্সর বোর্ডে। একই বছর ১৯ সিনেমার মধ্যে শাকিবের সাবেক স্ত্রী নায়িকা অপু বিশ্বাসও ‘লাল শাড়ি’ নামে একটি সিনেমার জন্য অনুদান পেয়েছেন।

তিনি সিনেমাটি নির্মাণ করে মুক্তিও দিয়েছেন। কিন্তু শাকিব এখনও কাজ শুরু করেননি। মানেননি অনুদানের শর্ত তথা রাষ্ট্রীয় নিয়ম-কানুন।

এদিকে গত বছর নির্মাতা হিমেল জানিয়েছিলেন ‘রাজকুমার’ সিনেমার পর শুরু হবে ‘মায়া’র শুটিং, পরিবর্তন হবে সিনেমার নাম। কিন্তু এখন পরিচালক জানান, সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। তাহলে কি আর হচ্ছে না সরকারি অনুদানের সিনেমাটির কাজ?

এর উত্তর জানা নেই হিমেলের কাছে। তিনি মায়ার বিষয়টি প্রযোজক শাকিব খানের ওপর ছেড়ে দিয়ে বলেন, ‘এই প্রজেক্টটাতে আমি আর নেই। শাকিব ভাই সিনেমার প্রযোজক, তিনি অনুদান পেয়েছেন। এ সিনেমা নিয়ে কী করবেন এটা তার সিদ্ধান্ত।’

এদিকে বিষয়টি নিয়ে কথা বলতে প্রযোজক-নায়ক শাকিব খানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টায় ফোন করা হলে তিনি সেটা রিসিভ করেননি।

শাকিব খান বর্তমানে ব্যস্ত আছেন ‘বরবাদ’ নামে একটি সিনেমা নিয়ে। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে অনন্য মামুন পরিচালিত ‘দরদ’। এটি ১৫ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com