1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকা বাধ্যতামূলক করা হবে- তারেক রহমান পাইকগাছায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার; সাতক্ষীরা থেকে চোর আটক রূপগঞ্জে মাজারের উরশে ‘তৌহিদী জনতা’র বাধা, ভক্তদের প্রতিরোধ রূপগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ভাসুরের বিরুদ্ধ থানায় মামলা চবিতে ‘SZHMT শ্রেষ্ঠ সুফি গবেষক পুরস্কার’ প্রদান অনুষ্ঠান সম্পন্ন গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

ভারতের কাছে রেকর্ড হার বাংলাদেশের

  • আপডেটের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ২৩৮ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

বাংলাদেশের বোলারদের বেধড়ক পিটুনি দিয়ে আন্তর্জাতিক টি-২০’র দ্বিতীয় সর্বোচ্চ ২৯৭ রান করেছে ভারত। টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সর্বোচ্চ টি-২০ রান দেখেছে ক্রিকেট বিশ্ব। জবাবে বাংলাদেশ আবার টি-২০তে নিজেদের সর্বোচ্চ ১৩৩ রানের ব্যবধানে হেরেছে।

আন্তর্জাতিক টি-২০’র রেকর্ড রান ৩১৪। মঙ্গোলিয়ার বিপক্ষে ওই রান করেছিল নেপাল। দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল আফগানিস্তান ও চেক প্রজাতন্ত্রের ২৭৮। ওই রেকর্ড ভেঙে দিয়েছে ভারত। এর আগে টি-২০তে বাংলাদেশের রানের ব্যবধানে সবচেয়ে বড় হার ছিল ১০৪। ওই রেকর্ড ভেঙে আরও বড় লজ্জা পেয়েছে বাংলাদেশ।

শনিবার (১২ অক্টোবর) হায়দরাবাদে টস জিতে ব্যাটিংয়ে নেমে ভারত শুরুতে অভিষেক শর্মাকে হারায়। দলের ২৩ রানে ব্যক্তিগত ৪ রানে ফিরে যান বাঁ-হাতি এই ওপেনার। পরের গল্পটা ওপেনার সানজু সামসন ও সূর্যকুমার যাদবের। তারা ১৮৩ রানের জুটি গড়েন। ১৩.৪ ওভারে তুলে ফেলেন ১৯৬ রান।

বেধড়ক পিটুনিতে সানজু সামসন ৪৭ বলে ১১১ রান করেন। তার ব্যাট থেকে ১১টি চার ও আটটি ছক্কার শট আসে। সূর্যকুমার ৩৫ বলে ৭৫ রান করেন। আটটি চার ও পাঁচটি ছক্কা আসে ভারতীয় অধিনায়কের ব্যাট থেকে। পরে রায়ান পরাগ ১৩ বলে চারটি চার ও এক ছক্কায় ৩৪ ও হার্ডিক পান্ডিয়া ১৮ বলে চারটি করে চার ও ছক্কায় ৪৭ রানের ইনিংস খেলে ভারতকে তিনশ’ ছোয়া পুঁজি এনে দেন।

জবাবে বাংলাদেশ ২০ ওভার খেলে ৭ উইকেটে ১৬৪ রান করেছে। দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রানের ইনিংষ খেলেছেন তাওহীদ হৃদয়। ৪২ বলে পাঁচটি চার ও তিনটি ছক্কা মারেন তিনি। এছাড়া লিটন দাস ২৫ বলে আটটি চারের শটে ৪২ রান করেন। তানজিদ তামিম ১৪ ও নাজমুল শান্ত ১৫ রান যোগ করেন।

বাংলাদেশের ইনিংস ধসিয়ে দিয়েছেন তরুণ লেগ স্পিনার রবি বিষ্ণয়। তিনি ৪ ওভারে ৩০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। মায়াঙ্ক যাদব ৪ ওভারে ৩২ রান দিয়ে নিয়েছেণ ২ উইকেট। বাংলাদেশের হয়ে যেই বল হাতে নিয়েছেন, সমানে মার খেয়েছেন। শেখ মাহেদী ৪ ওভারে ৪৫ রান দিয়েছেন। তাসকিন ৪ ওভারে ৫১ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। তানজিম সাকিব ৩ উইকেট নিলেও ৪ ওভারে দিয়েছেন ৬৬ রান। মুস্তাফিজ ৪ ওভারে ৫২ রান দিয়ে এক উইকেট নিয়েছেন। লেগ স্পিনার রিশাদ ২ ওভারে দিয়েছেন ৪৬ রান। মাহমুদউল্লাহ ২ ওভারে ২৬ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com