1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকা বাধ্যতামূলক করা হবে- তারেক রহমান পাইকগাছায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার; সাতক্ষীরা থেকে চোর আটক রূপগঞ্জে মাজারের উরশে ‘তৌহিদী জনতা’র বাধা, ভক্তদের প্রতিরোধ রূপগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ভাসুরের বিরুদ্ধ থানায় মামলা চবিতে ‘SZHMT শ্রেষ্ঠ সুফি গবেষক পুরস্কার’ প্রদান অনুষ্ঠান সম্পন্ন গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

রোহিঙ্গাদের তৃতীয় কোনো দেশে পুনর্বাসনে সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ২১৪ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতির ওপর জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার টমাস অ্যান্ড্রস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। গতকাল সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তিনি সাক্ষাৎ করেন। এ সময় প্রধান উপদেষ্টা হাজার হাজার রোহিঙ্গা শরণার্থীকে তৃতীয় কোনো দেশে পুনর্বাসন ত্বরান্বিত করতে বিশেষ র‍্যাপোর্টিয়ারের সহায়তা চেয়েছেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলোচনার সময় গত মাসে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে রোহিঙ্গা-সংকট নিয়ে তিন দফা প্রস্তাবের জন্য রোহিঙ্গাদের তৃতীয় কোনো প্রধান উপদেষ্টার প্রশংসা করেন বিশেষ র‍্যাপোর্টিয়ার। জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার অ্যান্ড্রুস বলেন, রাখাইন রাজ্যে সহিংসতা একটি ‘বিশাল সংকট’ তৈরি করেছে এবং রোহিঙ্গাসহ বাস্তুচ্যুত ও ক্ষুধার্ত মানুষের জন্য মানবিক সহায়তা জরুরিভিত্তিতে প্রয়োজন। মিয়ানমারের অন্তত ৩.১ মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যার মধ্যে কয়েক হাজার রাখাইন রাজ্যে রয়েছে, যেখানে বিদ্রোহী গোষ্ঠীগুলো বছরের পর বছর ধরে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করছে।

জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার উল্লেখ করেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রায় ৩০ হাজার রোহিঙ্গা রাখাইনে তাদের বাড়িঘর ছেড়ে বাংলাদেশে প্রবেশ করেছে। যা ইতিমধ্যেই দেশের দক্ষিণ-পূর্ব কক্সবাজার সীমান্ত জেলাগুলোতে এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গাকে ক্যাম্পে আশ্রয় দিচ্ছে।

প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস রাখাইনে বাস্তুচ্যুত মানুষের জন্য ‘জাতিসংঘের দ্বারা নিশ্চিত একটি নিরাপদ অঞ্চল’ তৈরি এবং তাদের সমর্থন করার উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এটি হবে ‘তাদের সাহায্য পাওয়ার জন্য সবচেয়ে ভালো উপায়’। রাখাইনের সংকট সমাধানের জন্য এটি একটি ‘ভালো সূচনা’ হতে পারে এবং এটি হাজার হাজার নতুন শরণার্থীকে বাংলাদেশে প্রবেশে বাধা দিতে পারে।

প্রধান উপদেষ্টা রাখাইনে সহিংসতা ও বাস্তুচ্যুত মানুষের বিষয়ে আসিয়ানসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আলোচনারও পরামর্শ দেন। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার বিষয়ে আইসিসি তদন্ত এবং বাংলাদেশে সাম্প্রতিক ছাত্র নেতৃত্বাধীন বিপ্লব নিয়েও বৈঠকে আলোচনা হয়।

এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে গতকাল তার তেজগাঁওয়ের কার্যলয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রমিজ সেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, তারা দুই দেশের বাণিজ্য সম্প্রসারণ ও সামরিক সহযোগিতার উপায় নিয়ে আলোচনা করেন। এছাড়া তারা রোহিঙ্গা সংকট এবং দুই দেশে আরো বেশি করে শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ বিনিময়ের বিষয়েও আলোচনা করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com