1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকা বাধ্যতামূলক করা হবে- তারেক রহমান পাইকগাছায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার; সাতক্ষীরা থেকে চোর আটক রূপগঞ্জে মাজারের উরশে ‘তৌহিদী জনতা’র বাধা, ভক্তদের প্রতিরোধ রূপগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ভাসুরের বিরুদ্ধ থানায় মামলা চবিতে ‘SZHMT শ্রেষ্ঠ সুফি গবেষক পুরস্কার’ প্রদান অনুষ্ঠান সম্পন্ন গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

লেবাননে শান্তিরক্ষী বাহিনীকে সমর্থন নিরাপত্তা পরিষদের

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ২২২ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

ইসরায়েলি সেনাবাহিনী ও হিজবুল্লাহর সংঘর্ষের ফলে দক্ষিণ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর একাধিক ঘাঁটি হামলার শিকার হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে নিরাপত্তা পরিষদ। শান্তিরক্ষী বাহিনীর সদস্য ও সীমানার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়ে সোমবার (১৪ অক্টোবর) একটি বিবৃতি প্রকাশ করেছে ১৫ সদস্যের এই পরিষদ। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্য ও তাদের সীমানা কোনও হামলার শিকার হওয়া উচিত নয়।’

নিরাপত্তা পরিষদ তাদের সনদের ১৭০১ নং অনুচ্ছেদ পূর্ণরূপে প্রয়োগের ওপরও জোর প্রদান করেছে। ইসরায়েল ও লেবানন সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখতে ২০০৬ সালে ধারাটি গ্রহণ করা হয়েছিল। এই লক্ষ্য অর্জনে আরও বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছে বলেও বিবৃতিতে বলা হয়েছে। তবে কী হতে পারে সেই পদক্ষেপ, সে সম্পর্কে নির্দিষ্ট কিছু বলা হয়নি।

জাতিসংঘ বলেছে, ১ অক্টোবর লেবাননে ইসরায়েলি স্থল অভিযান শুরুর পর থেকে অন্তত ২০ বার হামলার শিকার হয়েছে শান্তিরক্ষী বাহিনী। এরমধ্যে রবিবার বাহিনীর এক ঘাঁটির প্রবেশদ্বার ভেঙে অনুপ্রবেশ করে ইসরায়েলি সাঁজোয়া যান (ট্যাংক)।

জাতিসংঘের মুখপাত্র স্টেফানি দুজারিক বলেছেন, ‘এসব ঘটনায় বাহিনীর পাঁচ সদস্য আহত হয়েছেন। এমনকি একজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে গুলির উৎস এখনও নির্ণয় করতে পারেনি শান্তিরক্ষীরা।’

নিজেদের নিরাপত্তার জন্যই শান্তিরক্ষী বাহিনীকে ‘ব্লু লাইন’ থেকে ৫ কিলোমিটার সরে যেতে গত দুসপ্তাহ ধরে সতর্ক করে আসছে ইসরায়েল। ব্লু লাইন হচ্ছে জাতিসংঘ নির্ধারিত একটি সীমানা, যা লেবানন থেকে ইসরায়েল ও ইসরায়েল অধিকৃত গোলান উপত্যকাকে পৃথক করেছে।

এদিকে, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে উদ্দেশ্য করে রবিবার এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘শান্তিরক্ষী বাহিনীকে সরিয়ে নেওয়ার সময় হয়েছে।’

শান্তিরক্ষী বাহিনীর প্রধান জ্যঁ পিয়েরে ল্যাকরোইক্স সোমবার বলেছেন, তারা পিছু হটবেন না। নিরাপত্তা পরিষদের সদস্যদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পর সাংবাদিকদের ল্যাকরোইক্স বলেছেন, মঙ্গলবার জাতিসংঘের ইসরায়েলি দূত ড্যানি ড্যাননের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com