1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকা বাধ্যতামূলক করা হবে- তারেক রহমান পাইকগাছায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার; সাতক্ষীরা থেকে চোর আটক রূপগঞ্জে মাজারের উরশে ‘তৌহিদী জনতা’র বাধা, ভক্তদের প্রতিরোধ রূপগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ভাসুরের বিরুদ্ধ থানায় মামলা চবিতে ‘SZHMT শ্রেষ্ঠ সুফি গবেষক পুরস্কার’ প্রদান অনুষ্ঠান সম্পন্ন গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

১১ বছর পর খুললো আমার দেশ পত্রিকার ছাপাখানা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ২১৮ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
১১ বছর পর খুললো আমার দেশ পত্রিকার ছাপাখানা।

দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে খুললো আমার দেশ পত্রিকার বন্ধ ছাপাখানা। মঙ্গলবার (১৫ অক্টোবর) তেজগাঁওয়ে অবস্থিত ওই অফিস খুলে দেওয়ার পর বন্ধের দিনের পত্রিকা দেখে আবেগাপ্লুত হন পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
এর আগে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ছাপাখানার তালা ভাঙা হয়। আমার দেশ পত্রিকার ছাপাখানায় এসে কর্মীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন মাহমুদুর রহমান।

এ সময় মাহমুদুর রহমান বলেছেন, ১১ বছর আগে ফ্যাসিস্ট হাসিনা সরকার আমার দেশ পত্রিকার প্রত্যেকটা মেশিন খুলে নিয়ে গিয়েছিল। আমি জানি না এই প্রেস আমি কীভাবে চালু করব, কীভাবে টাকা আসবে। তবে চেষ্টা করব এ বছরের মধ্যেই পত্রিকাটি চালু করার।

আমার দেশ পত্রিকা চালু করতে সরকারের সহযোগিতা চান তিনি। তিনি বলেন, আমার দেশ পত্রিকার ছাপাখানার বর্তমান অবস্থা দেখলেই বোঝা যায় বিগত সরকারের মিডিয়ার প্রতি কতটা ক্ষোভ ছিল। এখন একটাই চাওয়া, দেশে যেন আর কোনো দানব হাসিনার মতো কেউ না আসে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com